চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশৃঙ্খলা না করে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৫ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৮
আন্তর্জাতিক, ধর্ম ও জীবন
A A
হজ

পবিত্র হজের খুতবায়, বিশৃঙ্খলা সৃষ্টি না করে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন মদীনা শরীফের মসজিদে নববীর ইমাম। এজন্য দায়িত্বশীলদের সচেতন থাকা, নারীদের সম্মান করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করার তাগিদ দিয়েছেন তিনি।

মানুষ যাতে বিভ্রান্ত না হয় এবং আল্লাহকে ভয় করে এমন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে সাংবাদিকদের আহ্বান জানানো হয়েছে খুতবায়। পরে বিশেষ মোনাজাতে বিশ্ব মানবতার মঙ্গল কামনা করেন সবাই।

মহান আল্লাহ রাব্বুল আল আমিনের দরবারে এভাবেই উপস্থিত হন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ মুসল্লি।  আরবি আরাফাত শব্দের অর্থ পরিচিতি। পবিত্র এ ময়দানেই প্রথম মানব আদম আলাই হি ওয়া সাল্লাম এবং হাওয়া আলাই হা ওয়া সাল্লামের প্রথম দেখা হয়।

ইহজগতের সকল চাহিদা বিসর্জন দিয়ে পাপমুক্তির আকুল প্রার্থনায় মুসলমানরা জমায়েত হন তিন দিকে পাহাড় ঘেরা দুই মাইল দীর্ঘ এবং দুই মাইল প্রস্থ আরাফাতের প্রান্তরে।

আরাফাতের জাবালে রহমত বা রহমতের পাহাড়ের চূড়া যেখানে আদম এবং হাওয়ার পরিচয় হয়েছিল তার পাদদেশে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম। ভাষণে মানুষ হিসেবে সবার সমান মর্যাদা এবং সৌহার্দপূর্ণ সম্পর্কের কথা বলা হয়েছিলো। সেই ইতিহাস ধারণ করে প্রতি বছর লাখো মুসল্লি আরাফাত ময়দানে হাজির হন।

হজের আনুষ্ঠানিকতার মূল অনুষঙ্গ, পবিত্র আরাফাত ময়দানের মসজিদে নামিরার মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন মদীনা শরীফের মসজিদে নববীর ইমাম এবং মদিনার সর্বোচ্চ আদালতের বিচারক ডক্টর হুসেইন বিন আব্দুল আজিজ আল আশেঈখ।

Reneta

নারীদের যথাযথ সম্মান দেয়ার পাশাপাশি প্রতিবেশী এবং অধীনস্তদের হক আদায়ের কথা বলা হয় খুতবায়।  ৪২ মিনিটের খুতবা শেষে এবার গত বছরের মতো আনুষ্ঠানিক কোনো মোনাজাত করা হয়নি। তবে খুতবার পরপর প্রত্যেকে নিজেদের অবস্থান থেকে মোনাজাত করেছেন।

এর পরপরই আরাফাতের মসজিদে নামিরা থেকে আজানের ধ্বনি ভেসে আসে।  আরাফাতের বিশাল প্রান্তরে সকল হাজি এক সঙ্গে যোহর এবং আসরের নামাজ আদায় করেন।

সূর্যাস্তের আগ পর্যন্ত এ ময়দানেরই হাজিদের ইবাদত বন্দেগি চলবে। হজের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের সঙ্গে সঙ্গে হাজিরা পরবর্তী গন্তব্য ৫ কিলোমিটার দূরে মুজদালিফার দিকে রওনা হবেন। মুজদালিফায় মাগরিব এবং এশার নামাজ আদায় করে সেখানেই খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন আল্লাহর মেহমানরা। হজের সময় আরাফাত ময়দান, মুজদালিফা, মিনা এবং আশপাশের এলাকায় নজিরবিহীন নিরাপত্তা নিয়েছে সৌদি সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেমি লিডহজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন মোবাইদুল ইসলাম

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কর্তব্যরত পুলিশ সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত নিজ সন্তানের মরদেহ উদ্ধার করলেন

জুলাই ২৪, ২০২৬

জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বিরোধীদল জনগনকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৪, ২০২৬
ছবি: আইএসপিআর।

শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য স্পিকারের

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT