বাংলাদেশ থেকে এবছর যারা হজে যাবেন তার শতকরা ৯৫ জনের ইমগ্রেশন ঢাকার হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হবে। সিলেট এবং চট্টগ্রাম দিয়ে যাওয়া হজযাত্রীদের ইমওগ্রেশন সৌদী আরবে। সৌদী সরকার এখনো ই-হজ ব্যবস্থাপনা চালু না করায় এবং সৌদি মোয়াসাসার সঙ্গে চুক্তি না হওয়ায় নির্ধারিত সময়ে হজযাত্রী পাঠানো বেসরকারি হজ এজেন্টদের জন্য এবছর অনেক বড় চ্যালেঞ্জ বলে মনে করছে হাব।








