চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হচ্ছে না দেবের ‘মিশন সিক্সটিন’, হতে পারে ‘কমান্ডো’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

ঢাকঢোল পিটিয়ে ঘোষণা দেয়া হয়েছিল বাংলাদেশের ‘মিশন সিক্সটিন’ ছবিতে কাজ করতে যাচ্ছেন কলকাতার নায়ক দেব। গত ২৬ নভেম্বর সন্ধ্যায় ঢাকা ক্লাবে এ ছবির ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং পশ্চিমবঙ্গের এ নায়ক। তিনি নিজেই জানিয়েছিলেন, শাপলা মিডিয়ার প্রযোজনায় এবারই প্রথম বাংলাদেশের ছবির কাজ করতে যাচ্ছেন।

ছবির নাম ‘মিশন সিক্সটিন’। তখন থেকে ছবিটি নিয়ে হইচই কাণ্ড! এরপর শুরু হয় শুটিং প্রস্তুতি এবং নায়িকা খোঁজা। পরিচালক শামীম আহমেদ রনি এবং প্রযোজক সেলিম খান কয়েক দফায় দেবের সঙ্গে ছবি নিয়ে মিটিং করেন। নির্মাতা রনি থাইল্যান্ডে যান শুটিং লোকেশন দেখতে। এমনকি বুধবার গণমাধ্যমে খবরও আসে, দেবের ‘মিশন সিক্সটিন’ ছবির নায়িকা বাংলাদেশের জাহারা মিতু!

এসব নিয়ে যখন আলোচনা, তখন হুট করেই বদল হলো সিদ্ধান্ত। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চ্যানেল আই অনলাইনকে প্রযোজক সেলিম খান নিশ্চিত করে বলেন, ‘মিশন সিক্সটিন ছবিটি আপাতত হচ্ছে না’।

একই সুরে কথা বললেন ছবির পরিচালক শামীম আহমেদ রনিও। তিনি বললেন, ‘মিশন সিক্সটিন’ ছবিটি আমি করছি না। ফিল্মের উপর ডিগ্রী নিতে কানাডার রেজিনা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবো। তার আগে আইইএলটিএস কোর্স করতে হবে। পাশাপাশি ব্যক্তিগত সমস্যার কারণে আমি নিজেই সরে দাঁড়াচ্ছি।

কেন হচ্ছে না ‘মিশন সিক্সটিন’?-জানতে চাইলে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, ‘মিশন এক্সট্রিম’ নামে দুই পর্বে ছবির শুটিং শেষ হয়েছে জেনেছি। এরমধ্যেই ‘মিশন সিক্সটিন’ করলে মানুষ বিভ্রান্ত হতে পারে। ফলে বড় বাজেটের দুই ছবির ক্ষতি হতে পারে। এজন্য আপাতত ‘মিশন সিক্সটিন’ করছি না। একই সিডিউলে ‘কমান্ডো’ নামে ছবি হচ্ছে।

তিনি বলেন, দেব সম্মতি দিয়েছেন। সঙ্গে তার নায়িকা থাকবে জাহারা মিতু। মার্চের ১০ তারিখ থেকে শুটিং শুরু হবে।

Reneta

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর প্রথম রানার আপ জাহারা মিতু গত বছর জনপ্রিয় নায়ক শাকিব খানের বিপরীতে ‘আগুন’ ছবির নায়িকা হয়ে আলোচনায় আসেন। ওই ছবির কাজ আটকে আছে। তার আগেই দেবের সঙ্গে কাজ করতে যাচ্ছেন মিতু। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, আমিও শুনেছি ‘মিশন সিক্সটিন’ ছবিটি এখন হচ্ছে না। তবে প্রযোজক জানিয়েছেন, ‘কমান্ডো’ ছবিতে আমি থাকছি। কেন হচ্ছে না তা আমার জানা নেই।

শাপলা মিডিয়া নয়, ‘কমান্ডো’ নির্মিত হবে শান্ত এন্টার প্রাইজ থেকে। এ ছবির গল্প জঙ্গিবাদ দমন ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে। থাইল্যান্ড, বাংলাদেশ ছাড়াও গানের শুটিং হবে ফ্রান্সে। বৃহস্পতিবার ফ্রান্সে শুটিং-এর জন্য ওয়ার্ক পারমিট চেয়ে আবেদন জানানো হয়েছে মন্ত্রণালয়ে। আর এই ‘কমান্ডো’ ছবি মুক্তি পাবে চলতি বছর ঈদুল আযহায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমান্ডোজঙ্গিবাদজাহারা মিতুদেবমিশন এক্সট্রিমমিশন সিক্সটিনলিড বিনোদনশাপলা মিডিয়াশামীম আহমেদ রনিসেলিম খান
শেয়ারTweetPin

সর্বশেষ

মেক্সিকোর বিপক্ষে জয় উদযাপনে চোট, হাসপাতালে হেন্ডারসন

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম ভরিতে কমলো ৩ হাজার ২২৬ টাকা

জুলাই ৬, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

শিশু দিবাযত্ন কেন্দ্র দেশের ভবিষ্যৎ ভিত্তি নির্মাণের জায়গা: ডা. জুবাইদা রহমান

জুলাই ৬, ২০২৬

‘শেষ বিশ্বকাপ’ খেলছেন রোনালদো

জুলাই ৬, ২০২৬

ইনস্টাগ্রামে শিশু নির্যাতনসংক্রান্ত বিজ্ঞাপন অপসারণে মেটাকে ভারতের নির্দেশ

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT