পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির ফাইনালে পৌঁছেছে ভারত। এর আগেই দিনের প্রথম সেমিফাইনালে চাইনিজ তাইপেকে হারায় বাংলাদেশ। বাংলাদেশের শিরোপা লাভের পথে মুখোমুখি হতে হবে ভারতের সঙ্গে।
শেষ সেমিফাইনালে বৃহস্পতিবার বিকাল ৩টায় ভারতের মুখোমুখি হয় পাকিস্তান।
বাংলাদেশ-ভারতের ফাইনালটি ম্যাচটি আগামীকাল (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এর আগে দিনের প্রথম সেমিতে চাইনিজ তাইপেকে ৬-১ গোলে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। আশরাফুল ৩টি এবং রাব্বি, রাজু ও সজীব একটি করে গোল করেন।
নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৫-৪ গোলের জয় পেয়ে কিছুটা স্বস্তির জায়গায় আছে লাল সবুজের বাংলাদেশ। গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে ওমানকে ১০-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছেছিল আশরাফুল-মহসিনরা।






