চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হকির পর ক্রিকেটেও?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৭ পূর্বাহ্ণ ১৬, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রীড়াঙ্গনে হকি আর ক্রিকেটের সাম্প্রতিক পথচলায় যোজন-যোজন পার্থক্য। ক্রিকেট ঊর্ধ্বগামী সাফল্যরেখায়, হকি হারিয়েছে জৌলুস! তবে ফুটবলের মত অন্ধকার চোরাগলিতে যায়নি। ক্রিকেট যখন আলোর ঝলকানির মধ্যে দৃষ্টি কেড়ে রাখছে সবসময়, হকি সেখানে যেন লাল-সবুজের ক্রীড়াঙ্গনে এক পার্শ্বচরিত্রের সারথী। তবে শুক্রবার নিধাস ট্রফির সেমিফাইনাল হয়ে ওঠা ম্যাচে সেই হকির কাছ থেকেই প্রেরণা পেতে পারে বাংলাদেশ ক্রিকেট দল।

কলম্বোয় সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীলঙ্কার বিপক্ষে নামবে বাংলাদেশ। যে ম্যাচে জিতলে নিধাস ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী হবে টাইগার দল। বৃহস্পতিবার এই শ্রীলঙ্কার বিপক্ষেই সেমিতে দারুণ এক জয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ হকি দলও।

বৃহস্পতিবার কাতারে প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৩-২ গোলে হারিয়ে এশিয়ান গেমস হকির বাছাইয়ের ফাইনালে গেছে বাংলাদেশ। তার আগে সেমিতে উঠেই এশিয়ান গেমসের মূলপর্বে খেলার টিকিট পেয়েছিল লাল-সবুজরা।

প্রেমাদাসায় গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে হকির টাইগারদের সাফল্য বাড়তি উদ্দীপনা ছড়াতেই পারে ক্রিকেটের টাইগারদের মাঝে। মোস্তাফিজ-তামিমরা আত্মবিশ্বাসের রসদ পেতে পারেন কদিন আগে শ্রীলঙ্কাকে হারানো ম্যাচ থেকেও। লঙ্কানদের দেয়া ২১৪ রানের লক্ষ্য তাড়া করে জেতার স্মৃতি তো সপ্তাহ পেরোয়নি। যদিও তার আগেপিছে ভারতের বিপক্ষে দুটি ম্যাচই হারতে হয়েছে।

এই মুহূর্তে দুই পয়েন্ট করে নিয়ে টেবিলে সমান অবস্থানে আছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। তবে টাইগারদের ইতিহাস গড়া জয়টি ছিল শ্রীলঙ্কার বিপক্ষে, আর লঙ্কানদের জয়টি ভারতের বিপক্ষে। কদিন আগে ঘরের মাটিতে হাথুরুসিংহের দলের বিপক্ষে সুবিধা করা না গেলেও, শেষ জয়ের টাটকা স্মৃতিই মাহমুদউল্লাহদের সঙ্গী হবে প্রেমাদাসার শুক্রবার সন্ধ্যার ম্যাচে।

সেজন্য কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে হয়ত। হকিকেও কঠিন পরীক্ষাই দিতে হয়েছে। কাতারে সেমিতে লঙ্কানদের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলায় ২-২ গোলের সমতায় ছিল। পেনাল্টি শ্যুটআউটের সম্ভাবনা যখন উঁকি দিচ্ছিল, এমন সময়েই দুর্দান্ত এক গোল করে বসেন মিলন হোসেন। বাংলাদেশ যাতে ভর করে টিকিট পেয়েছে এশিয়ান গেমস হকির বাছাইয়ের ফাইনালে চলে যাওয়ার। বাকি গোল দুটি এসেছে রোমান সরকারের থেকে।

Reneta

হকি শেষপর্যন্ত হাল ছাড়েনি। ক্রিকেটেও লড়াই জমাতে হবে জয়ের কেতন না ওড়া পর্যন্তই। সেজন্য কাজটা ঠিকঠাক করতে হবে তামিম-মুশফিক-লিটনদের, মোস্তাফিজ-রুবেলদেরও নিতে হবে দায়িত্ব। তাহলে হকির সাফল্যের চব্বিশ ঘণ্টা পেরোতে না পেরোতেই একই প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে হারিয়ে আরেকটি ফাইনালে পা রাখার আনন্দে ভাসবে লাল-সবুজের ক্রীড়াপ্রেমীরা। সাফল্যের পথ খুঁজে নিতে শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান, আজ খেলতে পারেন। টাইগারদের সাফল্যের পথে নিয়ামক হতে পারে সেটিও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিধাস ট্রফিবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ হকিলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT