চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হকিতে সেমির আগে বাদ বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৮
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান। সোনার অন্যতম দাবীদারও। ফলাফলটা তাই একরকম জানাই ছিল! শেষ পর্যন্ত হলও তাই। পাকিস্তানের কাছে ৫-০ গোলে ম্যাচ হাতছাড়া করে পুল ‘বি’ থেকে তৃতীয় হয়ে এশিয়ান গেমসে সেমির স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশ হকি দলের।

গ্রুপে তৃতীয় হলেও বাংলাদেশ যে খুব খারাপ করেছে তা কিন্তু নয়। লাল-সবুজদের সামনে সুযোগ থাকছে পঞ্চম হয়ে আসর শেষ করার। আর গ্রুপপর্বে তৃতীয় হওয়ায় অন্তত ষষ্ঠ হওয়া নিশ্চিত জিমি-চয়নদের। তাতে আগামী এশিয়ান গেমস ও এশিয়া কাপের বাছাইপর্ব খেলতে হবে না দলটিকে। ১ সেপ্টেম্বর দুপুর ২টায় জাপান অথবা সাউথ কোরিয়া যেকোনো একটি দলের বিপক্ষে পঞ্চম হওয়ার লড়াইয়ে নামবে বাংলাদেশ।

আসরে হকিতে স্বর্ণের অন্যতম দাবীদার পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পার্থক্য যে আকাশ-পাতাল সেটি বুঝিয়ে দিতেই যেন খেলা শুরুর প্রথম মিনিটেই গোল করে বসে পাকিস্তানিরা। ফিল্ড গোলে দলকে এগিয়ে দেন মোহাম্মদ আতিক। এর ৮ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ।

দ্বিতীয় কোয়ার্টারে এসে একটা সময় পর্যন্ত পাকিস্তানকে আটকে রাখলেও শেষ পর্যন্ত আর রক্ষা হয়নি। পেনাল্টি কর্নার আদায় করে ২৫ মিনিটে ঠিকই নিজেদের তৃতীয় গোল আদায় করে নিয়েছে পাকিস্তান।

তৃতীয় কোয়ার্টারে এসেও গোল থামানো যায়নি পাকিস্তানের। এই অর্ধে ৩৬ মিনিটে গোল করেন আলি শান। আর চতুর্থ কোয়ার্টারে সেই ধারা বজায় রেখে পেনাল্টি কর্নার থেকে পাকিস্তানের বড় জয় নিশ্চিত করেন পেনাল্টি স্পেশালিষ্ট মোহাম্মদ আতিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়ান গেমস ২০১৮বাংলাদেশ হকি দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প

জুলাই ১৬, ২০২৬

যে যা খুশি বলুক, আমরা অসাধারণ: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ ব্যানারে কী বোঝাল আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র: ইতিহাস সংরক্ষণে এক দশক

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT