চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হকিতে দুই জয়ের পর হারল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ন ২৪, আগস্ট ২০১৮
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

প্রবল প্রতিদ্বন্দ্বী ওমানকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান গেমসে দারুণ এক সূচনা ছিল বাংলাদেশ হকি দলের। পরের ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে ৫-১ গোলের জয়। প্রত্যাশার পারদ ক্রমেই চড়ছিল। তৃতীয় ম্যাচে এসে তাতে বড় ধাক্কাই খেলেন জিমি-চয়নরা। শক্তিশালী মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হেরে গেছে গোবিনাথান কৃষ্ণমূর্তির শিষ্যরা।

শুক্রবার পুল ‘বি’তে মালয়েশিয়ার কাছে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই হারে সেমিফাইনালের পথ অনেকখানিই কঠিন হয়ে গেল জিমিদের জন্য। বাকি দুই ম্যাচে থাইল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে জয় পেতেই হবে লাল-সবুজদের।

শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্রথম কোয়ার্টার পর্যন্ত ভালোই খেলেছে বাংলাদেশ। নিজেদের আক্রমণ না থাকলেও মালয়েশিয়াকে গোল পেতে দেননি রক্ষণসেনারা। দ্বিতীয় কোয়ার্টারের ১৮ মিনিটে এসে ভাঙ্গে প্রতিরোধ। মুহাম্মদ রাজি রহিমের পেনাল্টি গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এই কোয়ার্টারে আরও দুটি গোল হজম করেছে বাংলাদেশ।

বাকি দুই কোয়ার্টারে আরও বিবর্ণ থাকে বাংলাদেশ। ম্যাচের পরের ৩০ মিনিটে ৪ গোল হজম করে।

এই হারে পয়েন্ট টেবিলের তিনে নেমে গেছে বাংলাদেশ। তিন ম্যাচে ৬ পয়েন্ট ঝুলিতে। সমান সবগুলো ম্যাচে জয় নিয়ে শীর্ষে মালয়েশিয়া। দুইয়ে আছে পাকিস্তান। পুল ‘এ’ ও ‘বি’র সেরা দুই দল খেলবে সেমিফাইনালে। বাংলাদেশের পরের ম্যাচে ২৬ আগস্ট, র‍্যাঙ্কিংয়ে নীচে থাকা দল থাইল্যান্ডের বিপক্ষে।

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়ান গেমস ২০১৮বাংলাদেশ হকি দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT