অন্যান্য খেলা

বাংলাদেশ ৬, পাকিস্তান ১৫

ছেলেদের ফাইভ এ সাইড হকি

বাংলাদেশ-পাকিস্তান হকির ম্যাচে খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও পাকিস্তানের হকি খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে, একটি আন্তর্জাতিক হকি ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওমানের সালালায় চলতি ফাইভ এ সাইড এশিয়া কাপ হকিতে ছেলেদের ইভেন্টে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে শুরু করেছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের স্বাদ পেল না লাল-সবুজের দলটি। পাকিস্তানের বিপক্ষে হজম করেছে ১৫ গোল, বিপরীতে দিতে পেরেছে ৬টি।

বুধবার ছেলেদের আসরে দ্বিতীয় দিনে ১৫-৬ ব্যবধানে শেষ হয় বাংলাদেশের ম্যাচ। প্রথমার্ধে ৭-৪ ব্যবধানে এগিয়ে শেষ করে পাকিস্তান। দ্বিতীয়ার্ধেও দাপট ছিল তাদের। বিরতির পর বাংলাদেশ হজম করে আরও ৮টি গোল, পাকিস্তানের জালে বল পাঠায় দুবার।

মঙ্গলবার থেকে শুরু হওয়া ছেলেদের ফাইভ এ সাইড এশিয়া কাপ হকিতে এলিট পুলে খেলছে বাংলাদেশ। বাংলাদেশের প্রতিপক্ষ- ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ওমান ও জাপান।

বুধবার রাত আটটায় মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ লড়বে নিজেদের তৃতীয় ম্যাচে। বৃহস্পতিবার দুপুর দুটায় লড়বে জাপানের বিপক্ষে। একইদিন রাত দশটায় মুখোমুখি হবে স্বাগতিক ওমানের।

এশিয়ান হকি ফেডারেশনের ইউটিউব চ্যানেলে টুর্নামেন্টের সব খেলা সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ২ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে আসরের পর্দা নামবে।

বিষয়:এশিয়ান হকি ফেডারেশনওমানপাকিস্তানফাইভ এ সাইড হকিবাংলাদেশবাংলাদেশ হকি দল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…