চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হংকংকে দাঁড়াতেই দিল না পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৮ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে হংকংকে দাঁড়াতেই দেয়নি পাকিস্তান। রোববার দুবাইতে নিজেদের প্রথম ম্যাচ ৮ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জিতে শুভ সূচনা করেছে সরফরাজ আহমেদের দল।

পাকিস্তানের বোলিং তোপের সামনে মাত্র ১১৬ রানেই অলআউট হয়ে যায় হংকং। শাদাব-উসমানদের সামনে ৩৭.১ ওভারের বেশি টিকতে পারেনি তারা। জবাবে ফখর জামান ও বাবর আজমের উইকেট হারিয়ে ২৩.৪ ওভারে জয় তুলে নেয় পাকিস্তান।

ছোট টার্গেটে ব্যাট করতে নেমে ৪১ রানের জুটি গড়ে দুই পাকিস্তান ওপেনার ফখর ও ইমাম-উল হক। ২৪ রান করে ফখর আউট হওয়ার পর আরো ৪২ রানের জুটি গড়েন ইমাম-বাবর আজম। ৩৬ বলে ৩৩ রান করেন বাবর।

বাবর ফিরে যাওয়ার পর ইমামকে নিয়ে বাকি কাজটা সহজেই শেষ করেন শেষ করেন শোয়েব মালিক। ইমাম ঠিক ৫০ এবং মালিক ৯ রান করে অপরাজিত থাকেন।

এদিন নতুন এক মাইলফলক স্পর্শ করেন বাবর। ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে দ্রুততম ২০০০ হাজার রান করেন তিনি। এই কীর্তিতে প্রথম জায়গাটি সাউথ আফ্রিকার হাশিম আমলার। প্রোটিয়া তারকা ২০০০ রান করেন ৪০ ইনিংসে। আর বাবর করলেন ৪৫ ইনিংসে। এই পথে অবশ্য স্বদেশি গ্রেট জহির আব্বাসকেও পেছনে ফেলেছেন বাবর।

এর আগে ৪.৩ ওভার আর দলীয় ১৭ রানের সময় নিজাকাত খানকে রানআউটের মাধ্যমে শুরুটা করেন শাদাব খান। হংকংয়ের ইনিংসের শেষটাও হয় রানআউটে। মাঝে বল হাতে শাদাবের সঙ্গে উইকেট তোলার মিছিলে যোগ দেন উসমান খান শেনওয়ারি, হাসান আলি ও ফাহিম আশরাফরা।

Reneta

হংকংয়ের মাত্র চারজন ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। সর্বোচ্চ ২৭ রান করেছেন পাকিস্তান বংশোদ্ভূত আইজাজ খান। আর দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান ভারতীয় বংশোদ্ভূত কিঞ্চিৎ শাহ’র। দুই অঙ্ক ছোঁয়া অপর দুই ব্যাটসম্যান ওপেনার ও অধিনায়ক অংশুমান রথ (১৯) ও নিজাকাত খান (১৩)।

পাকিস্তানের হয়ে ১৯ রানে তিন উইকেট নেন শেনওয়ারি। দুটি করে উইকেট নেন শাদাব খান ও হাসান আলি। একটি উইকেট পেয়েছেন ফাহিম আশরাফ। দুজন ব্যাটসম্যান রানআউট হন।

পাকিস্তান-হংকংয়ের ’এ’ গ্রুপের অপর দল ভারত।

এবারের এশিয়া কাপের প্রথম ম্যাচে শনিবার শ্রীলঙ্কাকে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দুর্দান্ত সূচনা করে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮পাকিস্তান ক্রিকেট দললিড স্পোর্টসহংকং ক্রিকেট দল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬

সম্মাননা আর গানের সন্ধ্যায় রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

জুলাই ২১, ২০২৬
ছবি: 'মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান।

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

জুলাই ২১, ২০২৬

অগ্রিম বুকিংয়ে কতোটা বাজিমাত করলো থালাপতির বিদায়ী ছবি?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT