চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক উন্নয়নে বিশ্বব্যাংকের ৪ হাজার ২৫০ কোটি টাকার ঋণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ২৪, জুন ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

বাংলাদেশের পশ্চিমাঞ্চলের সড়ক নেটওয়ার্ক ও ডিজিটাল সংযোগ উন্নয়নে ৪ হাজার ২৫০ কোটি টাকার (৫০০ মিলিয়ন ডলার) ঋণ অনুমোদন দিয়েছে বিশ্ব ব্যাংক। গতকাল মঙ্গলবার (২৩ জুন) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয় এই ঋণ অনুমোদন দিয়েছে।

বুধবার বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ব ব্যাংক বলছে, ‘ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর অ্যান্ড রিজিওনাল এনহেন্সমেন্ট (উইকেয়ার) ফেজ-১’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে এ অর্থ ব্যয় করা হবে।

এই প্রকল্পে দুইলেনের ১১০ কিলোমিটার দৈর্ঘ্যের ভোমরা-সাতক্ষীরা-নাভারণ এবং যশোর-ঝিনাইদহ সড়ক নির্মাণ করা হবে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের ৪টি জেলাকে সংযুক্ত করতে যশোর-ঝিনাইদহে করিডোর গড়ে তোলা হবে। দেশের পশ্চিমাঞ্চলে ২৬০ কিলোমিটার অর্থনৈতিক করিডোর গড়ে তোলার যে পরিকল্পনা রয়েছে, তাতে এই ঋণ সহযোগিতা করবে। এতে ওই অঞ্চলের ২ কোটি মানুষ উপকৃত হবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব ব্যাংকের বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অনেক ধরনের কৃষি পণ্য ও প্রাকৃতিক সম্পদ রয়েছে। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রবেশপথ হিসেবেও এ অঞ্চলের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

প্রকল্পটি পশ্চিমাঞ্চলকে রাজধানীর সঙ্গে যুক্ত করে, কৃষি পণ্যকে বাজারে যুক্ত করার পাশাপাশি পার্শ্ববর্তী দেশের সঙ্গে সংযোগ তৈরির মাধ্যমে ব্যবসা-বাণিজ্য, যাতায়াত ও অন্যান্য সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান তিনি।

Reneta

বিশ্বব্যাংক বলছে, দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরে এই প্রকল্পের আওতায় ফাইবার অপটিক ক্যাবল স্থাপন করা হবে। যাতে নির্ভরযোগ্য ও সহজে ইন্টারনেট সেবা পাওয়া যায়। যা করোনার মতো মহামারিতেও ব্যবসা-বাণিজ্য পরিচালনা ও অন্যান্য জরুরি সেবা প্রদান করতে সক্ষম হবে।

বিশ্ব ব্যাংকের ট্রান্সপোর্ট স্পেশালিস্ট ও প্রজেক্ট টাস্ক টিম লিডার রাজেশ রোহাতগি বলেন, করোনাভাইরাসের কারণে চাকরি ও আয় হারানোয় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে দরিদ্র মানুষেরা। তাদের এই দুর্যোগ কাটিয়ে উঠতে এই প্রকল্প জরুরি ভিত্তিতে সামাজিক নিরাপত্তায় এবং গ্রামীণ পর্যায়ের অরক্ষিত মানুষের জীবিকা নির্বাহের জন্য কাজের ব্যবস্থা করা হবে। এমনকি করোনা পরবর্তী সময়ে গ্রামীণ সড়ক ও বাজার নির্মাণ এবং মহাসড়ক নির্মাণের মাধ্যমে গ্রামীণ মানুষের কাজের সুযোগ তৈরি করে দেয়া হবে।

এর আগে ১৯ জুন করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতির পুনরুদ্ধার ও কর্মসংস্থান সৃষ্টি করতে বাংলাদেশকে ৮ হাজার ৯২৫ কোটি টাকা (১ দশমিক ০৫ বিলিয়ন ডলার) ঋণ দেয়ার ঘোষণা দেয় বিশ্ব ব্যাংক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২, ২০২৬
ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত)।

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

জুলাই ২, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT