চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়কে জীবনের নিরাপত্তায় ১১ দফা দাবি

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
৪:৫০ অপরাহ্ণ ২৪, মে ২০১৮
বাংলাদেশ
A A

সামাজিক সচেতনতাই সড়ক দুর্ঘটনা কমাতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যলয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমাদের সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। এই সামাজিক সচেতনতাই সড়ক দুর্ঘটনা কমাতে পারে। এর বাইরে আমি আর কোনো পথ দেখি না। যিনি গাড়ি চালাবেন তাকে সচেতন হতে হবে, যিনি যাত্রী তাকেও সচেতন হতে হবে।

বৃহস্পতিবার দুপুরে শাহবাগে অবস্থিত জাতীয় যাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ‘সড়কে রক্তপাত ও প্রাণহানি বন্ধ করো, জীবনের নিরাপত্তা নিশ্চিত করো’ প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধনের আয়োজন করে দীপ্ত স্লোগান।

Banglabid

আরেফিন সিদ্দিক বলেন, প্রতিদিন যেভাবে দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় মানুষ মৃত্যুববরণ করে, এজন্য কাউকে এককভাবে দায়ী করা ঠিক হবে না। এখানে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চালক, যাত্রী, পথচারী, সড়ক পরিবহন, সংক্রান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলের দায়িত্ব আছে। আমরা যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করি, তাহলে নিশ্চয়ই এ সড়ক নিরাপদ সড়কে পরিণত হবে।

তিনি বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো কারণে দুর্ঘটনা ঘটে গেলে চালক আক্রান্ত ব্যক্তিকে রেখে পালিয়ে যায়। এটা কোনো সভ্য দেশে কাম্য নয়। দুর্ঘটনার পরে আক্রান্ত ব্যক্তিকে সঠিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়েন সাবেক এই ভিসি বলেন, অনেক সময় যাত্রীরা তাদের গন্তব্যে দ্রুত পৌছানোর জন্যে চালককে দ্রুত গাড়ি চালাতে বলে। সেই কারণে চালক দ্রুত গাড়ি চালাতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটায়, তাহলে সেই দায় শুধু চালকের একার নয়। যাত্রীদেরও সেই দায় বহন করতে হবে। কেননা চালককে দ্রুত গাড়ি চালানোর জন্যে চাপ দেয়াও একটা অপরাধ। এই বিষয়ে সকলকে সচেতন করতে হবে।

Reneta

দীপ্ত স্লোগানের আহ্বায়ক সাখাওয়াত আল আমিনের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন দূর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক জুয়েল মিয়া।

মানববন্ধনে সড়কে জীবনের নিরাপত্তার জন্য ১১দফা দাবি উপস্থাপন করেন সংগঠনটির আহ্বায়ক সাখাওয়াত আল-আমিন।

দাবিগুলো হলো:
১. ঈদের আগেই সব মহাসড়ক চলাচল উপযোগী করতে হবে এবং দুর্ঘটনা প্রবন এলাকাগুলো চিহ্নিত করে সতর্কবানী টাঙাতে হবে।

২. ঈদ সার্ভিস চালু হওয়ার আগেই পরিবহন কোম্পানিগগুলো যেন তাদের চালক এবং সহকারীদের সড়ক নিরাপত্তা এবং ট্রাফিক সিগন্যালের ব্যাপারে যথাযথ প্রশিক্ষণ দেয় সে ব্যাপারে তাদের বাধ্য করতে সড়ক পরিবহন মন্ত্রণালয় এবং বিআরটিএকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

৩. ফিটনেসবিহীন যানবাহনগুলো যেন কোনো অবস্থাতেই মহাসড়কে চলতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নিতে হবে।

৪. রাজধানীতে চলাচলকারী গণপরিহননগুলো যেন যত্রতত্র না থামিয়ে নির্দিষ্ট জায়গা থেকে যাত্রী তোলা এবং নামানোর ব্যবস্থা করে সে ব্যাপারে তদারকি করতে হবে।

৫. প্রতিটি সিগনালে পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ মোতায়েন করতে হবে এবং প্রয়োজনে সিগনাল বাতি চালু করতে হবে।

৬.উল্টোপথে গাড়ি চালালে বা ফুটপাত ধরে বাইক চালালে সে যেই হোক না কেনো, তাকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

৭. ফুট-ওভারব্রিজ এবং আন্ডারপাসগুলো প্রয়োজনীয় মেরামত এবং পরিষ্কার-পরিচ্ছন্ন করে জনসাধারণের চলাচল উপযোগী করতে হবে। ফুটওভারব্রিজ এবং আন্ডারপাস থাকা সত্ত্বেও যদি কেউ তা না ব্যবহার করে সড়ক পারাপারের চেষ্টা করে তবে তাকে জরিমানা-শাস্তির আওতায় আনতে হবে।

৮. বয়োবৃদ্ধ-শিশু এবং শারীরিকভাবে অক্ষম লোকদের জন্য জেব্রা ক্রসিংগুলো কার্যকর করতে হবে এবং বাড়াতে হবে। পরিবেশবান্ধব যানবাহনগুলোকে উৎসাহিত করতে আলাদা সাইকেল লেনের ব্যবস্থা করতে হবে।

৯. ফুটপাতগুলো দখলমুক্ত করে জনসাধারণের চলাচল উপযোগী করতে হবে এবং রাতে চলাচল নির্বিঘ্ন করতে সড়ক বাতিগুলো ঠিক করতে হবে এবং প্রয়োজনীয় জায়গাগুলোতে নতুন করে স্থাপন করতে হবে।

১০. গণপরিবহনসহ সড়কে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং নারী নিপীড়নকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

১১. সড়কে নিহত এবং আহত ব্যক্তি অথবা তার পরিবারকে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin1
পূর্ববর্তী

একজন মুসলমানকে কখন ‘মুত্তাকী’ বলা যায়?

পরবর্তী

কোহলির ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন মোদি

পরবর্তী

কোহলির ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন মোদি

জানা গেল বিশ্বকাপ ট্রফি চুরির রহস্য

সর্বশেষ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএনসিসি প্রশাসক সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন

আগস্ট ২৩, ২০২৬

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, আবারও সরকারকে সাবেক ক্রিকেটারদের চিঠি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৫ কর্মকর্তা অতিরিক্ত আইজিপি

আগস্ট ২৩, ২০২৬

সীমান্ত নিয়ে আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন অজিত দোভাল

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT