২৭ এপ্রিল ছিলো ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদের ৮০তম জন্মদিন। তার জন্মদিনে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের ক্ষমতাধর অনেক ব্যক্তি।
সেই তালিকায় রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম সেরা ধনী বিল গেটস এবং বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।







