চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্যামসন হতে পারলেন না কোহলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৬ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ম্যাককালাম, ডি কক, ডি ভিলিয়ার্স, কোহলি; নামগুলোর দিকে তাকালে প্রতিপক্ষের ছুঁড়ে দেয়া যেকোনো লক্ষ্যই ধরাছোঁয়ার মধ্যে চলে আসার আত্মবিশ্বাসই ভাবনায় আসবে শুরুতে! কিন্তু প্রতিপক্ষ যখন এবারের আসরের সর্বোচ্চ সংগ্রহ গড়ে বসে, তখন আশা থাকলেও সেটি ছোঁয়া দূরহ হয়ে পড়ে। রাজস্থানের দেয়া ২১৮ রানের লক্ষ্যটা তাই অধরাই থেকে গেল বেঙ্গালুরুর। কোহলিদের হারটি ১৯ রানের।

রোববার শুরুতে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৭ রানের পুঁজি গড়ে রাজস্থান রয়্যালস। জবাবে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৯৮ রান পর্যন্ত যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর।

ম্যাচে কোহলিদের সঙ্গে পার্থক্য গড়ে দিয়েছেন আসলে সাঞ্জু স্যামসন। ২ চার আর ১০ ছক্কার ঝড়ে ৪৫ বলে অপরাজিত ৯২ রানের ইনিংস খেলেছেন এ ডানহাতি।

বাকিদের মধ্যে আজিঙ্কা রাহানে ২০ বলে ৩৬, বেন স্টোকস ২১ বলে ২৭, জস বাটলার ১৪ বলে ২৩ ও ত্রিপাঠি ৫ বলে অপরাজিত ১৪ রানের ইনিংসে দুইশ পেরোয় সংগ্রহ।

জবাবে কোহলির ব্যাটে আশা জাগিয়েছিল রয়্যালরা। ৭ চার ও ২ ছক্কায় ৩০ বলে ৫৭ রানের ঝড় তুলে থামেন ভারত অধিনায়ক। পরে মানদীপ সিংয়ের ২৫ বলে অপরাজিত ৪৭ ব্যবধান কমিয়েছে কেবল। বাকিদের মধ্যে ম্যাককালাম ৪, ডি কক ২৬, ডি ভিলিয়ার্স ২০ রানের অবদান রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসস্যামসন-কোহলি
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

‘দেবী’র পোস্টার প্রত্যাহার দাবী করল বাটা

পরবর্তী

নতুন ছবির প্রচারণায় কলকাতায় ইরানি নির্মাতা মাজিদি

পরবর্তী
মাজিদি

নতুন ছবির প্রচারণায় কলকাতায় ইরানি নির্মাতা মাজিদি

ক্লাব কাপ হকি নিয়ে রোববারের সংবাদ সম্মেলন

খেলোয়াড় ‘সংকটে’ ক্লাব কাপ হকিতে নেই মোহামেডান

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডায় প্রবাসীদের ফিফা বিশ্বকাপকে ঘিরে সম্প্রীতির মিলনমেলা

জুলাই ২০, ২০২৬

সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

জুলাই ২০, ২০২৬

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT