ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে রুশ সেনাদের দীর্ঘ একটি বহর যাচ্ছে বলে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে। দ্রুততম সময়ে কিয়েভ দখল করা তাদের লক্ষ্য বলে বিশ্লেষকদের ধারণা।
বিবিসি জানায়, ম্যাক্সার টেকনোলজি প্রকাশিত উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে প্রায় ৪০ মাইল দীর্ঘ রাশিয়ার একটি সেনা বহর ইউক্রনের রাজধানী কিয়েভের দিকে এগোচ্ছে। ইউক্রেনের উত্তরে দেখা গেছে এ সেনা বহরটি।
এছাড়া ইউক্রেনের শহর ইভানকিভেও প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ রুশ সেনার বহর সেভচেঙ্কার রাস্তা ধরে কিয়েভের দিকে এগোচ্ছে। সেই সেনা বহরে ট্যাঙ্ক, সেলফ প্রপেলড আর্টিলারি, ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকলস রয়েছে।
আজ রাশিয়ার ইউক্রেন হামলার ষষ্ঠদিন। কিয়েভ এবং খারকিভে প্রবল বাধার মুখে পড়তে হচ্ছে রুশ সেনাদের। তাদের দিকভ্রান্ত করে ফাঁদে ফেলার জন্য কিয়েভ এবং খারকিভে ঢোকার রাস্তাগুলির চিহ্ন মুছে ফেলা হয়েছে। ফলে আরও বড় হামলা চালানোর জন্য বিশাল বহর নিয়ে কিয়েভ এবং খারকিভের উপর আঘাত হানার পরিকল্পনা রয়েছে রাশিয়ার।
সোমবার বেলারুশে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক চলাকালীন সময়েও কিয়েভ-সহ ইউক্রেনের বহু শহরে একের পর এক বোমাবর্ষণ, ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।যদি সমাধান ছাড়াই বৈঠক শেষ করতে হয়েছে।

গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন।পরে বিভিন্ন শহরে হামলার খবর পাওয়া যায়। আজ সোমবার রাশিয়ার ইউক্রেন আক্রমণের পঞ্চম দিন চলছে। এরই মধ্যে অন্তত ৫টি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া।







