চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্যাটেলাইট গৌরবের, কিন্তু ব্যয়ের হিসাব জনগণকে দিতে হবে: মওদুদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ণ ১৩, মে ২০১৮
রাজনীতি
A A

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে পাঠানোর বিষয়টি গৌরবের মন্তব্য করে তার জন্য কী পরিমাণ ব্যয় হয়েছে তার হিসাব জনগণেরর জাছে পেশ করার দাবি জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেন: ‘মহাকাশে যে স্যাটেলাইট পাঠিয়েছে তা দেশের জন্য গৌরবের। কিন্তু আমরা জানতে চাই এই প্রকল্পে কত অর্থ অপচয় ও দুর্নীতি হয়েছে। এটা জানার অধিকার মানুষের আছে।’

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘শফিউল বারি বাবু মুক্তি পরিষদ’ আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারি বাবুর মুক্তির দাবিতে এই সভা আয়োজন করা হয়।

মওদুদ বলেন: ‘কিভাবে কত টাকা, কাদের মাধ্যমে খরচ হয়, কাদের চুক্তি দেয়া হয়েছিলো, যাদের মনিটরিংয়ের দায়িত্ব দেয়া হয়েছে তার সকল হিসাব দিতে হবে।’

নির্বাচনের বিষয়ে মওদুদ বলেন: ‘দেশে আর কোনো ২০১৪ সালের মতো নির্বাচন হবে না। শুধু সভা সেমিনার করলে হবে না। প্রতিবাদ-প্রতিরোধের নতুন পথ তৈরি করতে হবে। আর কিছু দিন যাক। যখন জনগণ পথে নামবে দেখবে এই সরকার। এই প্রশাসন, এই পুলিশ, বিজিবি আসতে আসতে সরে পড়বে। কোটা আন্দোলনে যেভাবে পুলিশ সরে পড়েছে সেভাবে সরে পড়বে সবাই।’

মওদুদ বলেন: ‘দেশের মানুষ পরিবর্তন চায়। নির্বাচনের সামনে মানুষের মনের পরিবর্তন আসবে। সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে যখন মাঠে নামবে তখন রাজনৈতিক চিত্র বদলে যাবে। একটি সুষ্ঠু নির্বাচন হবে, সে নির্বাচনে মুক্ত খালেদা জিয়াকে নিয়ে নির্বাচন করবো এবং তাকে নিয়েই জয় লাভ করবো।’

Reneta

‘আমি দাবি করছি, অবিলম্বে গেজেট প্রকাশ করে কোটা পদ্ধতি বিলুপ্ত করা হোক।’

বিএনপির এই নেতা বলেন: ‘গাজীপুরে সিটি নির্বাচনে বিএনপির পক্ষে জোয়ার ওঠায় নির্বাচন বন্ধ করা হয়েছে। খুলনায় আরো জোয়ার।’

গত ৭ মে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছিলেন: গাজীপুরে নিশ্চিত ভরাডুবির আভাস পেয়ে আগে থেকে নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করেছিল। এই নির্বাচন বন্ধের জন্য ব্যরিষ্টার মওদুদ আহমদ গত ১০ এপ্রিল চেষ্টা করেছেন। একজন চেয়ারম্যনের পক্ষে তিনি শুনানি করে ব্যর্থ হয়েছেন।

প্রতিবাদ সভায় মওদুদ বলেন: আমাদের কাছে খবর আছে। ঢাকা থেকে সাদা পোশাকে কেন্দ্র দখলের জন্য লোক নেওয়া হচ্ছে। তারা জোর করে হলেও খুলনায় জয় লাভ করেছে বলে দেখানোর চেষ্টা করবে। কিন্তু দেশের মানুষ অন্ধ নয়।

‘কেন্দ্র দখল করে, ভোট চুরি করে যদি নির্বাচন করা হয়, সে নির্বাচন আমরা প্রত্যাখ্যান করবো এবং আন্দোলন করবো’, বলেন ব্যারিস্টার মওদুদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নির্বাচনবঙ্গবন্ধু স্যাটেলাইট-১লিড নিউজস্যাটেলাইট
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৭ বছরের পুরনো ধারা থেকে পুলিশ এখন সরে এসেছে: আইজিপি

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজার স্থিতিশীল করতে ৫৩.৩ মিলিয়ন ব্যারেল তেল ধার দেবে যুক্তরাষ্ট্র

মে ১২, ২০২৬

হামের ধরন পরিবর্তন হয়েছে কি না পরীক্ষায় চিকিৎসকদের তাগিদ

মে ১২, ২০২৬

বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি-বিএসআইসির যাত্রা শুরু

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামে আরও ৯ শিশুর মৃত্যু

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT