চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মৃতি ইরানির ঘনিষ্ঠ প্রচারণা সহযোগী দুর্বৃত্তের গুলিতে নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ২৬, মে ২০১৯
আন্তর্জাতিক
A A
স্মৃতি ইরানি-ঘনিষ্ঠ সহযোগী নিহত

লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের আমেথিতে বিজেপি নেত্রী স্মৃতি ইরানির ঘনিষ্ঠ এক প্রচারণা সহযোগী দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।

সুরেন্দ্র সিং নামের ওই প্রাক্তন গ্রামপ্রধানকে শনিবার গভীর রাতে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে এনডিটিভি। তিনি স্মৃতির পাশে থেকে লোকসভা নির্বাচনের পুরোটা সময় প্রচারের কাজে সহায়তা করেছিলেন।

পুলিশ জানায়, ওই বিজেপি কর্মীর নিজ বাড়িতে শনিবার আক্রমণ চালায় দুর্বৃত্তরা। পরে লখনউয়ের এক হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

Banglabid

হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।

আমেথির পুলিশ সুপারিনটেন্ডেন্ট রাজেশ কুমার জানিয়েছেন, শনিবার দিবাগত রাত ৩টার সময় সুরেন্দ্রকে গুলি করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

খুনের ঘটনার পেছনে কোনো পূর্বশত্রুতা বা রাজনৈতিক কলহ থাকতে পারে বলে ধারণা করছেন রাজেশ কুমার।

Reneta

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, স্মৃতি ইরানি ইতোমধ্যে আমেথির উদ্দেশে রওনা দিয়েছেন। রোববার দিনের কোনো এক সময় সেখানে পৌঁছে তিনি সুরেন্দ্র সিংয়ের পরিবারের সঙ্গে দেখা করবেন।স্মৃতি ইরানি-ঘনিষ্ঠ সহযোগী নিহত

সুরেন্দ্র সিং ছিলেন বারাউলিয়া গ্রামের প্রাক্তন গ্রামপ্রধান। ২০১৫ সালে গ্রামীণ উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের একটি কেন্দ্রীয় যোজনা ‘সংসদ আদর্শ গ্রাম যোজনা’র অংশ হিসেবে গ্রামটিতে অন্তর্ভুক্ত করেন প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকার।

সুরেন্দ্র গ্রামপ্রধানের পদ থেকে সরে এসে বিজেপির নির্বাচন প্রচারে অংশ নিয়েছিলেন। তিনি সক্রিয়ভাবে স্মৃতি ইরানির লোকসভা প্রচারণায় ছিলেন। এমনকি বিজেপি নেত্রী জনসভায় তার প্রশংসাও করেন।

স্মৃতি ইরানি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে ৫৫,০০০ ভোটে হারিয়ে গান্ধীদের পারিবারিক ঘাঁটি বলে পরিচিত আমেথিতে জয়লাভ করেন। গত প্রায় তিন দশকে আমেথিতে হারেনি কংগ্রেস। নির্বাচনে তাদের দেশব্যাপী ব্যর্থতার মধ্যে এই হার আরও অস্বস্তি বাড়িয়ে তোলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজেপিভারতের লোকসভা নির্বাচনলোকসভা নির্বাচনলোকসভা নির্বাচন-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বন্য হাতির আক্রমণে পাহাড়ি কৃষকের মৃত্যু

পরবর্তী

নারীদের প্রতিষ্ঠিত করতে কারিগরি শিক্ষায় জোর দিতে হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী
নারীদের প্রতিষ্ঠিত করতে-প্রধানমন্ত্রী

নারীদের প্রতিষ্ঠিত করতে কারিগরি শিক্ষায় জোর দিতে হবে: প্রধানমন্ত্রী

'যৌথ প্রযোজনার ছবির চেয়ে পাসওয়ার্ডের মান অনেক উপরে'

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT