জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে বিশৃঙ্খলা করে বেদির পাশের দেয়াল ভেঙ্গেছেন, বিএনপির নেতা-কর্মীরা। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নেতাকর্মীরা নয় সাংবাদিকরা বিশৃঙ্খলা করেছে।
পরে তিনি বলেছেন, আন্দোলনের মাধ্যমে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবেন তারা।
সকাল সাড়ে নয়টার দিকে নেতা-কর্মীদের সাথে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্মৃতিসৌধে প্রবেশের সময় থেকেই বিএনপি নেতা-কর্মীরা ধাক্কাধাক্কি সহ বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকে। একসময় তারা মূল বেদির পাশের দেয়াল ভেঙ্গে ফেলে। মহাসচিবসহ সিনিয়র নেতাদের বেদির দিকে যেতে দিচ্ছিলেন না বিএনপি নেতা-কর্মীরা। সেসময় সমস্যায় পড়েন স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসারাও।
শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলতে আসলে আবারো দলের নেতা-কর্মীরা ধাক্কাধাক্কি শুরু করে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে। তবে এ ঘটনায় জন্য সাংবাদিকদের দায়ী করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাংবাদিকদের সাথে কথা বলে বের হবার সময়ও বিশৃঙ্খলা সৃষ্টি করে বের হন বিএনপির নেতা কর্মীরা।






