চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মিথ-লাবুশেনের লড়াইয়ের একদিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
লাবুশেনের আরেকটি ফিফটি

লাবুশেনের আরেকটি ফিফটি

বক্সিং-ডে টেস্টে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সমানে সমান লড়াইয়ের একদিন গেছে। কিউইরা তুলে নিতে পেরেছে চার উইকেট, অজিরা টেস্ট গতিতে রান তুলে অড়াইশ পর্যন্ত গেছে। লড়াই বেশি জমেছে মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথের ব্যাটে।

বৃহস্পতিবার মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথমদিন শেষে ৪ উইকেটে ২৫৭ রান তুলেছে অস্ট্রেলিয়া। লাবুশেন ৬৩ করে ফিরে গেলেও ৭৭ রানে অপরাজিত আছেন স্মিথ।

জো বার্নসকে শূন্য রানে বোল্ড করে সফরকারীদের ভালো সূচনাই দিয়েছিলেন বোল্ট। ডেভিড ওয়ার্নার ও লাবুশেন পরের জুটিতে ৬১ তুলে ভিত শক্ত করেন। ওয়ার্নার নিজের মতোই ব্যাট করেছেন, ৬৪ বলে ৩ চারে ৪১ করে ওয়াগনারের বলে সাউদিকে ক্যাচ দিয়ে।

ওয়ার্নার ফিরেছিলেন ২২তম ওভারে, পরের সাফল্যের জন্য কিউইদের ৫০তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়। এসময় লাবুশেন ও স্মিথ মিলে ৮৩ রান যোগ করেন। লাবুশেনকে বোল্ড করে গ্র্যান্ডহোম জুটি ভাঙেন।

দুর্দান্ত ফর্মে থাকা লাবুশেন ৬৩ করে ফিরেছেন। ৬ চার ও এক ছক্কায় ১৪৯ বলের টেস্টগোত্রীয় ইনিংস তার।

স্মিথ ছিলেন আরও ধীরলয়ে। দিনশেষে ৭৭ রানে অপরাজিত আছেন ১৯২ বল খেলে। তার ইনিংসে ৮ চারের সাথে এক ছক্কা।

Reneta

স্মিথের সাথে ৭২ রানের জুটি গড়া ম্যাথু ওয়েড ৩৮ করে ফিরে গেছেন গ্র্যান্ডহোমের বলে উইকেটের পেছনে ওয়াটলিংয়ের গ্লাভসে ধরা পড়ে।

দিনের শেষঅংশ টিম হেডকে নিয়ে কাটিয়ে দেন স্মিথ। অবিচ্ছিন্ন ৪১ রানের জুটিতে ২৫ রানে অপরাজিত আছেন হেড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লাবুশেনলিড স্পোর্টসস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT