চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মিথ না থাকার অ্যাডভান্টেজ নিতে ইংল্যান্ডের বাজি আর্চার আগুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৬ পূর্বাহ্ণ ২২, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

যেটুকু অনিশ্চয়তা ছিল, সেটাও নেই। দলে ফিরছেন জেসন রয়। ২৯ বছরের ওপেনার মঙ্গলবার নেটে থ্রো ডাউনের সময় মাথায় চোট পেয়েছিলেন। পরীক্ষার পর দেখা গেছে, রয়ের চোটের মাত্রা তেমন আহামরি নয়। বরং যেটুকু চোট ছিল, তা কমেছে অনেকটাই। বৃহস্পতিবার লিডসের হেডিংলিতে রয়ের দলে ঢোকা নিয়ে কোনো চাপ নেই।

প্রশ্ন একটাই, রয় কি ওপেন করবেন লিডসে? নাসের হুসেইনের মতো সাবেক ক্রিকেটার তাকে মিডলঅর্ডারে চাইছেন। এমনকী, ইংলিশ টিম ম্যানেজমেন্টের ভাবনাও তাই। কোচ ট্রেভর বেলিস বলেই দিয়েছেন, ‘আমরা সেরা ব্যাটসম্যানদের নিয়েই মাঠে নামব। তবে কোন পজিশনে কে ব্যাট করবে, তা এখনও আলোচনা হয়নি। এটুকু বলতে পারি, রয়ের মিডলঅর্ডারেই ব্যাট করা উচিত।’

জেসন রয় নয়, ইংল্যান্ডের ভাবনাতে এখন শুধুই অ্যাশেজে সমতা ফেরানো। এজবাস্টনে হারের পর প্রবল সমালোচনায় পড়তে হয়েছে জো রুটদের। লর্ডসে ব্যাপকভাবে ফিরে আসার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ড্র হয়েছে। লিডসে অস্ট্রেলিয়াকে চুরমার করতে চাইছেন জফরা আর্চাররা।

Banglabid

চোটের কারণে তৃতীয় টেস্টে নেই স্টিভেন স্মিথ। সিরিজে সবচেয়ে সফল অজি ব্যাটসম্যানের না থাকার অ্যাডভান্টেজ নেয়ার ছক সাজাচ্ছেন রুটরা। আর্চারেই যত ভরসা তাদের। লর্ডসে অভিষেক টেস্টে আগুন ঝরিয়েছেন। লিডসে একই ছন্দে বল করতে পারলে বাকিদের কাজটা সহজ হয়ে যাবে। তিনিই ইংল্যান্ডের আসল বাজি।

স্মিথের না থাকা যে কিছুটা হলেও চাপে ফেলে দেবে অজিদের, তা মেনে নিয়েছেন জাস্টিন ল্যাঙ্গার। সফরকারী কোচের কথায়, ‘আমরা সেরা ব্যাটসম্যানদের নিয়ে নামতে পারছি না। সেরা ক্রিকেটার যদি দলে না থাকে, তার প্রভাব তো পড়বেই।’

একে স্মিথ নেই, তার উপর রানের মধ্যে নেই ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক টিম পেইন। যা অনেকটাই চাপে রেখেছে অজিদের। পেইন অবশ্য স্বীকারও করে নিয়েছেন সব। হেডিংলিতে অনুশীলনের পর পেইন বলেছেন, ‘রানে ফেরার ব্যাপারে ওয়ার্নার অত্যন্ত আশাবাদী। টেস্টে তার গড় পঞ্চাশের কাছাকাছি। সে কিন্তু ধারাবাহিকভাবে রান করে আসছে এই ফরম্যাটটাতে। স্মিথ তৃতীয় টেস্টে দলে নেই। যে কারণে ওয়ার্নারের কাছে দল রান চাইছে। সে নিজেও দায়িত্ব নিতে ভালোবাসে।’

Reneta

সঙ্গে পেইন জুড়েছেন, ‘ওয়ার্নারকে আমি যতটা চিনি, তাতে তাকে নিয়ে যখনই প্রশ্ন ওঠে, সে ঠিক নিজেকে প্রমাণ করে। আমি তার কাছ থেকে দারুণকিছু দেখার অপেক্ষায় আছি।’

ওয়ার্নারের দুর্বলতা কাজে লাগাচ্ছেন ইংলিশ বোলাররা। এমনই মনে হচ্ছে কেভিন পিটারসেনের, ‘কারও দুর্বলতা যখন বিপক্ষ কাজে লাগাতে শুরু করে, তখন তাকে কিছু বদল আনতেই হয়। ওয়ার্নার স্টাম্প কিন্তু দেখা যাচ্ছে। সে বুঝতে পারছে না তার অফস্টাম্পটা কোথায়! যে কারণে খেলতে সমস্যা হচ্ছে।’

স্মিথের না থাকা, ফর্ম হারানো ওয়ার্নারের মাঝে এখন ভরসার মুখ হয়ে উঠেছেন মার্নাস লেবুশেন। স্লিপেও তিনি ভালো ফিল্ডিং করতে পারেন। তবে সব ছাপিয়ে একটাই নাম ঘুরছে অজি শিবিরে- আর্চার। লিডসে ক্যারিবিয়ান বংশোদ্ভূত পেসারকে সামলাতে না পারলে ইংল্যান্ড যে সিরিজে ফিরে আসবে, তা ভালোই বুঝতে পারছে অস্ট্রেলিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৯আর্চারলিড স্পোর্টসস্মিথ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শর্ত না মেনে মক্কায় গাদাগাদি করে রাখা হয়েছে বাংলাদেশি হাজিদের

পরবর্তী

শুটিং সেটে উঁচু দেয়াল চান সালমান

পরবর্তী

শুটিং সেটে উঁচু দেয়াল চান সালমান

রোহিঙ্গা প্রত্যাবাসন

বহু প্রতীক্ষিত রোহিঙ্গা প্রত্যাবাসন আজ শুরু

সর্বশেষ

পদক্ষেপ স্কুলের আয়োজনে বিজ্ঞান মেলা

আগস্ট ২০, ২০২৬

বঙ্গভবনে বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার

আগস্ট ২০, ২০২৬

মহাসচিব হিসেবে মির্জা ফখরুলকে নেতাকর্মীদের আবেগঘন বিদায়

আগস্ট ২০, ২০২৬

রবিনসন শোনালেন টাংয়ের সঙ্গে বল কেটে ভাগ করে নেয়ার সেই গল্প

আগস্ট ২০, ২০২৬

চাঁদাবাজির প্রতিবাদে সন্দ্বীপে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ঘাটেই মৃত্যু বীর মুক্তিযোদ্ধার

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT