চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মিথের লড়াইয়ে অস্ট্রেলিয়ার পুঁজি ২২৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

উইকেটে আসতে হয়েছে মাত্র দ্বিতীয় ওভারে। পরে খেলে গেলেন প্রায় শেষ অবধি। পথে দশের বোঝা একাই টানলেন স্টিভেন স্মিথ। তার একার প্রতিরোধে ফাইনালের পথে লড়তে অজিরা তুলতে পারল ২২৩ রান। বিপরীতে লক্ষ্যটা দুইশ সামান্য ওপারে আটকে লড়াই জমিয়ে রাখল মরগানের দল। যেটি টপকালেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে শিরোপার মঞ্চে খেলবে স্বাগতিকরা।

বার্মিংহামে টস ভাগ্য অজিদের পক্ষে থাকলেও উইকেটের আচরণ ছিল রীতিমত ভয় জাগানিয়া! সেটিই পোড়াল। দ্বিতীয় ওভারের প্রথম বলে শূন্যরানে জফরা আর্চারের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে অধিনায়ক অ্যারন ফিঞ্চ। শুরুতেই তাই নেমে পড়তে হল স্মিথকে।

উইকেটের অন্যপ্রান্তে অজিদের অবস্থা তখন আরও করুণ। তৃতীয় ওভারে ক্রিস ওকসের হঠাত লাফিয়ে ওঠা বাউন্সার বুঝতে না পারে স্লিপে ক্যাচ দিলেন ৯ রান করা ডেভিড ওয়ার্নার। চার ওভার বাদে প্রথমবার বিশ্বকাপে খেলতে নামা পিটার হ্যান্ডসকম্বের স্টাম্প উড়িয়ে দিলেন ওকসই। ১৪ রানে ৩ উইকেট হারিয়ে ঘোর বিপদে অস্ট্রেলিয়া।

Banglabid

সেই মহাবিপদ থেকে অজিদের উদ্ধার নামলেন স্মিথ ও উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। দুজন মিলে রানের চেহারাটা মোটামুটি একটা জায়গায় নিতেই আবারও আঘাত। তবে এবার উইকেট নয়, আর্চারের বাউন্সার হেলমেট গলে আঘাত হানে ক্যারির মুখে। পরে রক্তাক্ত মুখে ব্যান্ডেজ বেঁধেই বেশকিছুক্ষণ লড়েছেন অজি উইকেটরক্ষক।

সেটিও বেশিক্ষণ নয়। চলতি বিশ্বকাপে চতুর্থ অর্ধশতক থেকে চার রান দূরে ধৈর্য্য হারান ক্যারি। আদিল রশিদকে মিডঅন দিয়ে করতে চাইলেন মাঠছাড়া। সেখানে জেমস ভিন্স থাকায় আর ছয় পাওয়া হয়নি ক্যারির।

ক্যারি ফিরতেই আবারও ধস। চার বল বাদে মার্কাস স্টয়নিসকে রান করার সুযোগই দেননি রশিদ। কয়েক ওভার পর আর্চারের দ্বিতীয় শিকার হয়ে ২২ রানে ফিরে যান অজিদের অন্যতম ভরসা গ্লেন ম্যাক্সওয়েল।

Reneta

একের পর এক বাকি সতীর্থদের বিদায়ে একাই লড়েছেন স্মিথ। ৬ চারে ১১৯ বলে ৮৫ করে ইনিংসের ১৭ বল বাকি থাকতে রানআউটে থামে তার ইনিংস। ততক্ষণে লড়াই করার মতো মোটামুটি রান দাঁড়িয়ে গেছে।

৩টি করে উইকেট পেয়েছেন ওকস ও আদিল রশিদ। ২ উইকেট পেয়েছেন আর্চার। বোলারদের গড়ে দেয়া মঞ্চে বাকি কাজটা এখন রুট-রয়দের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জুস ভক্তদের জন্য দুঃসংবাদ

পরবর্তী

আজিজ কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান গ্রেপ্তার

পরবর্তী

আজিজ কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান গ্রেপ্তার

রাজধানীতে চলন্ত ট্রেনে শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬

”যুদ্ধের কারণে জ্বালানি ও এলএনজি সংকট”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

একটি গামছা, চারটি মরদেহ: রংপুরে ৪ হত্যার রহস্যে যা বলছে পুলিশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান (সংগৃহীত)।

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT