চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মিথদের বাংলাদেশ সফরের তাগিদ ক্লার্কের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ৩০, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া

বেতন-ভাতা নিয়ে অস্ট্রেলিয়ার খেলোয়াড় এবং বোর্ডের মধ্যে চলমান দ্বন্দ্বে বোর্ডের প্রস্তাবের পক্ষ নিয়ে স্টিভ স্মিথের দলকে বাংলাদেশ সফরসহ আগামী সব সফর নিশ্চিত করার আর্জি জানিয়েছেন সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। সেইসঙ্গে ক্রিকেটারদের সংগঠন এসিএকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহবান জানিয়েছেন তিনি।

অন্যথায় ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী বিষয়টি আদালতে নিষ্পত্তি হওয়ার যে প্রস্তাব দিয়েছেন সেটাকেই ঠিক বলে মত দেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। সমস্যা সমাধানে সিএ এবং এসিএ আজ আরেকটি বৈঠকে বসবে। তার আগে খেলোয়াড়দের দ্রুততম সময়ের মধ্যে মাঠে ফেরার তাগিদ দেন ক্লার্ক।

ক্লার্কের মতে, যদি একটি নতুন এমওওর জন্য শর্তাদির সাথে সামঞ্জস্যপূর্ণ চুক্তির আওতায় আসতে না পারে তবে আসন্ন দিনগুলোতে সমাধানের প্রত্যাশা বাদ দিতে হবে। সেক্ষেত্রে খেলোয়াড়দের ইউনিয়ন যে দাবি করছে সেটা ‘অর্থহীন’ হতে পারে।

এসিএর প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকোলস সদস্যদের কাছে পাঠানো এক ই-মেইল বার্তায় বলেছেন, ‘এই সমস্যা সমাধানে আদালতে গেলে অনেক সময় লাগবে; খরচও বেশি হবে।’

সেই প্রসঙ্গ টেনে ‘চ্যানেল নাইন স্পোর্টস সানডে’ প্রোগ্রামে ক্লার্ক বলেন, ‘একজন সাবেক খেলোয়াড় হিসাবে বলছি, সোমবার বিকেলের মধ্যে যদি সমস্যার সমাধান না হয়, তাহলে বিষয়টি আদালতে যাওয়ার অনুমতি পাবে। কারণ আমাদের জন্য নিষ্পত্তি হওয়ার প্রয়োজন।’

সাবেক অধিনায়ক আরও বলেন, ‘আমার বিশ্বাস বিষয়টি আদালতেই গড়াবে। সেক্ষেত্রে এসিএর দাবিও অর্থহীন হবে। খেলোয়াড়দের না বলা উচিত নয়, তাদের হ্যাঁ বলা উচিত কারণ তারা খেলতে চায়।’

Reneta

ক্লার্ক আরো বলেন, ‘যদি ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ জিততে চাই তাহলে অস্ট্রেলিয়া দলকে একটা খেলাও মিস করা যাবে না। আমাদের যেমন বাংলাদেশে যাওয়া উচিত, তেমনি ওয়ানডে খেলতে ভারতে যাওয়া উচিত। অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডকে হারাতে হলে সেরা ক্রিকেট খেলতে হবে। আর সে জন্য এক সঙ্গে খেলার মধ্যে থাকা দরকার।

চলমান দ্বন্দ্বে খেলোয়াড়দের ভূমিকা নিয়ে ক্লার্ক বলেন, ‘খেলোয়াড়রা কোনও ব্যবসার সিইও বা জেনারেল ম্যানেজার না। এটা তাদের দায়িত্বে মধ্যে পড়ে না। এটা সিএ এবং এসিএর ব্যাপার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

ইরানে টানা সপ্তম রাতেও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের

জুলাই ১৮, ২০২৬

‘দুই থেকে তিন মাসে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে’

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT