চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মিথদের দাঁড়াতেই দিল না ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা মাঠে উল্লাসে, খেলা চলাকালীন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেশ কয়েকদফা রং বদলানো ম্যাচে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ২৬ রানে হারিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে জয়ে শুরু করেছে ভারত।

চেন্নাইয়ে প্রথমে নিজেরা দ্রুত উইকেট হারানোর পর ধোনি-পান্ডিয়ার জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮১ রান তুলে থামে স্বাগতিকরা। বিরতির সময় বৃষ্টির হানা। তাতে ওভার কেটে অস্ট্রেলিয়ার সামনে পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ২১ ওভারে ১৬৪! সফরকারীরা ৯ উইকেটে ১৩৭ রানের বেশি এগোতে পারেনি।

জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। দুই অংক ছুঁতে পেরেছেন মাত্র তিনজন। ওভার কেটে টি-টুয়েন্টি ফরম্যাটে নেমে যাওয়া ম্যাচে ডেভিড ওয়ার্নার ২৮ বলে ২৫, গ্লেন ম্যাক্সওয়েল ৩ চার ও ৪ ছয়ে ১৮ বলে ৩৯, আর জেমস ফকনারের অপরাজিত ৩২ ছাড়া বাকিরা ব্যর্থ।

ভারতের হয়ে যুজবেন্দ্র চাহাল ৩টি, হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব ২টি করে উইকেট নিয়েছেন। ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহর ঝুলিতে গেছে একটি করে উইকেট।

এর আগে শুরুর বিপর্যয়ের পর ‘শান্ত’ ধোনির সঙ্গে পান্ডিয়ার ঝোড়ো ব্যাটিংয়ে স্বস্তির সংগ্রহ গড়ে বিরাট কোহলির দল। স্মিথদের সামনে ছুঁড়ে দেয় ২৮২ রানের লক্ষ্য। পরে যা বৃষ্টি বাধায় কমে আসে।

একসময় ৮৭ রান তুলতেই ৫ উইকেট খুইয়ে বসেছিল ভারত। মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডিয়া মিলে ১১৮ রানের জুটিতে পরিস্থিতি সামলান। যদিও শুরুটা আরও বাজেই হয়েছিল! ১১ রানে ৩ উইকেট নেই। আজিঙ্কা রাহানে (৫), বিরাট কোহলি (০) ও মনিষ পান্ডে (০) দ্রুতই সাজঘরে।

Reneta

সেখান থেকে কেদার যাদবকে নিয়ে ধাক্কাটা সামলানোর চেষ্টা করেন রোহিত শর্মা। কিন্তু ৫৩ রানের জুটি গড়ে রোহিত (২৮) ফিরলে আবারও বিপদে পড়ে স্বাগতিকরা। যাদব ৪০ রানে তাকে অনুসরণ করলে বিপদ আরও বাড়ে।

ষষ্ঠ উইকেটে এরপর ঝলমলে জুটি জমিয়ে তোলেন ধোনি-পান্ডিয়া। অলরাউন্ডার পান্ডিয়া ছিলেন আগাগোড়া আগ্রাসী। ৬৬ বলে ৮৩ রানের ইনিংস খেলে ম্যাচের গতিপথ পাল্টে দিয়ে যান। ওয়ানডেতে প্রথম সেঞ্চুরিটি পাওয়া না হলেও ক্যারিয়ার সেরা ইনিংসটি সাজিয়েছেন ৫টি করে চার-ছয়ে।

একপ্রান্ত আগলে রাখা ধীরস্থির ধোনি ছিলেন অবিচল। থাকেন শেষ ওভার পর্যন্ত। ক্যারিয়ারের ৬৬তম ফিফটি তুলে নিয়ে ফিরেছেন ৭৯ রানে। ৪ চার ও ২ ছয়ে ৮৮ বলের ইনিংস তার।

শেষদিকে ভুবনেশ্বর কুমার অপরাজিত থাকেন ৩২ রানে। এই পেসারের ৫ চারে ৩০ বলে খেলা ইনিংসটি ধোনির সঙ্গে ৭২ রানের জুটিতে দারুণ অবদান রেখেছে। তাতে ভদ্রস্থ জায়গায় যেয়ে থামে ভারতের চ্যালেঞ্জিং সংগ্রহ। শেষে জয়ের যার পূর্ণতা এল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অভিনেত্রী কুসুম শিকদারসহ সাতজনের বিরুদ্ধে মামলা

পরবর্তী

ম্যানইউর শেষের ঝড়, চেলসি-আর্সেনালের ভাগাভাগি

পরবর্তী
ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানইউর শেষের ঝড়, চেলসি-আর্সেনালের ভাগাভাগি

রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্ধশত বর্ষী বিশ্বরেকর্ড স্পর্শ করল রিয়াল

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
ছবি: বিবিসি

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত ও ১ জন নিখোঁজ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT