চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মার্টফোন গরম হয়ে বিপদের ঝুঁকি এড়াতে যা করবেন

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
৩:২৮ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৭
টিপস-রিভিউ, তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের একটি অন্যতম অভিযোগ হলো ফোন গরম হয়ে যাওয়া। অনেক ক্ষেত্রে হয়তো ফোনের ত্রুটি কিংবা ব্যাটারির কারণে এমনটি হয়ে থাকে। তবে এর পাশাপাশি আমাদের ব্যবহারের কারণেও এমনটি ঘটতে পারে।

সাধারণ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে স্মার্টফোন গরম হওয়ার হাত থেকে বাঁচানোর কিছু উপায় তুলে ধরা হলো-

১. একটা দীর্ঘ সময় ব্যবহার না করা: একটানা দীর্ঘ সময় ধরে ব্যবহারের কারণে ফোন গরম হয় যেতে পারে। হতে পারে দীর্ঘ সময় ভিডিও দেখা, দীর্ঘ সময় ধরে গেম খেলা কিংবা একটানা অনেসময় ধরে ইন্টারনেট ব্রাউজ করা। দীর্ঘ সময় ধরে একটানা ব্যবহার না করে মাঝে কিছু সময়ের জন্য বিরতি দিন। এতে ফোনের উপর বাড়তি চাপ পড়বে না।

২. ওয়াইফাই, ব্লুটুথ বন্ধ রাখুন: কাজ শেষে ফোনের ওয়াইফাই, ব্লুটুথ কিংবা ডাটা কানেকশন বন্ধ রাখুন। এতে ফোন গরম হওয়ার হাত থেকে যেমন বাঁচবে তেমনি ফোনের চার্জও সাশ্রয় হবে।

৩. অপ্রয়োজনীয় অ্যাপ ও ভাইরাস: ফোনে থাকা বিভিন্ন অপ্রয়োজনীয় অ্যাপ কিংবা ভাইরাস অনেক ক্ষেত্রেই সার্বক্ষণিক ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। এ ধরনের অ্যাপ ফোন থেকে আনইন্সটল করে নিন। এছাড়া কোনো অ্যান্টিভাইরাস অ্যাপ দিয়ে ম্যালওয়ার আছে কিনা চেক করে দেখুন। কারণ ম্যালওয়ারগুলো সবসময় ব্যাকগ্রাউন্ডে কোনো না কোনো কাজ করতে থাকে যা গরম হওয়ার পেছনে ভূমিকা রাখে।

৪. ফোনের কেসিং ব্যবহারে সতর্ক থাকুন: ফোন গরম হওয়ার পেছনে ফোনের এক্সটার্নাল কেসও ভূমিকা রাখে। এসব কেসিংগুলো মূলত প্লাস্টিক বা চামড়ার তৈরি যা ভেতরের গরম ধরে রাখে এবং দীর্ঘ সময় পর ফোন খুব গরম হয়ে যায়। ফোনে এ ধরনের কেসিং ব্যবহার না করাই ভালো।

স্মার্টফোনের জন্য কালো লেদার কেস ও কার্ড পকেট সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

৫. সারারাত ফোন চার্জ না দেওয়া: আমাদের অনেকের মাঝেই এই অভ্যাসটি দেখা যায়। রাতে ঘুমানোর আগে চার্জ দিয়ে সকালে ঘুম থেকে উঠার পর আনপ্লাগ করা ফোনের জন্য বেশ ক্ষতিকর। ফোন গরম হওয়ার এটাও অন্যতম কারণ।

৬. ত্রুটিপূর্ণ ব্যাটারি ও চার্জার ব্যবহার না করা: হরহামেশাই দেখা যায় যে অনেকেই ফোনের সাথে দেওয়া চার্জার ছাড়া অন্য চার্জার দিয়ে চার্জ দিচ্ছেন। হয়তো চার্জ হচ্ছে কিন্তু এর পাশাপাশি ফোনের সমস্যা যে হচ্ছে না, তা কিন্তু নয়। তাৎক্ষনিকভাবে সমস্যা চোখে না পড়লেও দীর্ঘমেয়াদে ফোনের ক্ষতি হয়ে থাকে এর মাধ্যমে। তাই চার্জ দেওয়ার ক্ষেত্রে ফোনের সাথে পাওয়া চার্জারটিই ব্যবহার করুন। এছাড়া ব্যাটারিতে কোনো সমস্যা থাকলে সেটি পাল্টে নিন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ স্থগিতের আদেশ স্থগিত

পরবর্তী

রাত ১২টা ১ মিনিটে কেক কাটলেন মোশাররফ করিম

পরবর্তী
শুটিং শেষে মোশাররফ করিমকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।

রাত ১২টা ১ মিনিটে কেক কাটলেন মোশাররফ করিম

তিন খানের শাসন নিয়ে দ্বিমত আমিরের

সর্বশেষ

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT