চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ‘ফ্রি অক্সিজেন সেবা’ কার্যক্রম শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৯ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২১
রাজনীতি
A A

বৈশ্বিক করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আক্রান্ত রোগীদের ‘ফ্রি অক্সিজেন সেবা’ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর উদ্যোগে ‘ফ্রি অক্সিজেন সেবা’ সার্ভিস শুরু হয়েছে।

মঙ্গলবার কলবাগান ক্রীড়া চক্র প্রাঙ্গনে আয়োজিত ” ফ্রি অক্সিজেন সেবা ” সার্ভিস এর শুভ উদ্বোধন করেন আওয়ামী লীগ-এর প্রেসিডিয়াম সদস্য অ্যাড. জাহাঙ্গীর কবির নানক।

এসময় তিনি বলেন: বাংলাদেশ আওয়ামী লীগ এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যখন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মানুষের পাশে দাঁড়াচ্ছে ঠিক তখন জনগনের উপর তাদের কোন দায়দায়িত্ব নেই। তারা এই বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিনত করার চেষ্টা করছে। তারা প্রমাণ করতে চায় বাংলাদেশ একটি ধর্মীয় উন্মাদনার দেশ। বাংলাদেশ একটি ধর্মান্ধ ইসলামি বিপ্লবের দেশ।জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ মানবিক সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছে। জননেত্রী শেখ হাসিনার কর্মীরা মানুষের সেবাকে দায়দায়িত্ব মনে করে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে। এদেশের তিন অপশক্তি ঐক্যবদ্ধ হয়ে এক মহাঅপশক্তিতে পরিনত হয়েছে। অংকুরেই যদি হেফাজতকে রুখে দাঁড়ানো না যায় তাহলে এদেশকে আফগানিস্তানের মত করে তালেবানি রাষ্ট্রে পরিনত করবে! বিএনপি জামাত হেফাজত কে উস্কানি দিয়ে, অর্থের যোগান দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরীর চেষ্টা করছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনকালে হাটহাজারী, বায়তুল মোকাররম মসজিদে সহ দেশের বিভিন্ন স্থানে তারা যে আস্ফালন করেছে। তাদের প্রতি দূর্বলতা দেখানোর কোন সুযোগ নেই। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তাদের উদ্দেশ্যে অনেক ভিন্নতা রয়েছে তাদের উদ্দেশ্য অনেক গভীরে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। নাশকতা ও অগ্নিসংযোগকারী অপরাধীদের বিএনপি মহাসচিব কর্তৃক মুক্তি দাবীর প্রসঙ্গে বলেন এই অপরাধীদের কোন ছাড় দেওয়া হবে না। তাদের বিচার বাংলার মাটিতে হবেই হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ-এর যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ-এর প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন:দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পরামর্শ ও নির্দেশনার আলোকে মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবক লীগ। জনসচেতনতা সৃষ্টি,টেলিহেলথ সার্ভিস,ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, লাশ বহন, গোসল জানাজা দাফন সৎকার ও খাদ্য সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। ফ্রি অক্সিজেন সেবা অত্যান্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় মহতী উদ্যোগ এই কার্যক্রম গ্রহণের জন্য তিনি বাংলাদেশ আওয়ামী লীগ ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্বেচ্ছাসেবক লীগ কে অভিবাদন জানান। তিনি আরও বলেন করোনার ভয়াবহতা যদি আরও বৃদ্ধি পায় তাহলে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা মানুষের পাশে থাকবো। আমরা মানুষের জন্য রাজনীতি করি। মানুষের মানবিক সমস্যা গুলো দেখার জন্য আমাদেরকেই এগিয়ে আসতে হবে। যারা বছরের পর বছর মিথ্যাচার করে, অপপ্রচার করে, দেশবিরোধী ও ধ্বংসের রাজনীতি করে! তাদেরকে বাংলাদেশের মানুষ সঠিক এবং সমুচিত জবাব দিবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনকালে দেশবিরোধী ভূমিকায় যারা নেমেছিল তারাই বিএনপি জামাত হেফাজত! তারা একই মুদ্রার এপিঠ ওপিঠ! তারা নাম পরিবর্তন করে বাংলাদেশে ধ্বংসের রাজনীতি করতে চায়। পাকিস্তান আফগানিস্তানের আদলে ধর্মভিত্তিক ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়! স্বাধীনতা বিরোধী অপশক্তি ৭৫ ও ২১ শে আগস্টের খুনীচক্র এক ও অভিন্ন! তারা স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় পতাকা, জাতীয় সংগীতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সারাবিশ্ব যখন করোনায় বিপর্যস্থ তখন রাজনীতির নামে ধর্মব্যবসায়ীরা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নির্বিচারে জ্বালাও পোড়াও অগ্নিসংযোগ ভাংচুর করে মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্রের তকমা দিতে উঠে পড়ে লেগেছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রগতিশীল সকল রাজনৈতিক দল সহ সকলকে সাথে নিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই অপশক্তির মোকাবেলা করা হবে। যেকোন মূল্যে রাষ্ট্রের অন্যতম মূলনীতি ধর্মনিরপেক্ষতা অক্ষুণ্ণ রাখা হবে। সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত সে যেই হোক তাকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আলোকোজ্জ্বল সমৃদ্ধির পথে এগিয়ে যাবে প্রিয় মাতৃভূমি।

সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ। তিনি বলেন: সেবা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। আমরা সেবার মানুষিকতা নিয়ে জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসাবে কাজ করি। বিগত দিনে আওয়ামী রাজনীতির দুঃসময়ে স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের দিকনির্দেশনায় কাজ করেছে। করোনার শুরু থেকে সারাদেশে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি ইউনিট সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে প্রমান করতে সক্ষম হয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সেবার মানসিকতা নিয়ে সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু। তিনি বলেন: মহামারী করোনায় বিপর্যস্থ সারাবিশ্ব। স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ভয়কে জয় করে দিনরাত মানুষের সেবায় নিয়োজিত। এমন মূহুর্তে ধর্ম ব্যবসায়ী,স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তি চক্রের সদস্যরা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনরাত মিথ্যাচার ও গুজব রটিয়ে হুমকি ধামকি দিয়ে সাইবার অপরাধ করছে। তাদের কে রুখে দিতে নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো বেশি সক্রিয় ভূমিকা পালন করার আহবান জানান।

Reneta

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সহ- সভাপতি ম আব্দুর রাজ্জাক, মুজিবুর রহমান স্বপন, কাজী মোয়াজ্জেম হোসেন; যুগ্ম সাধারণ সম্পাদ মোবাশ্বের , একেএম আজীমসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসস্বেচ্ছাসেবক লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT