বিনোদন

স্বীকৃতির জন্য আসিফের একা একা লাগে

স্বীকৃতির জন্য আসিফের একা একা লাগে

প্রয়োজনে সবসময় শিল্পীদের পাশে দাঁড়ানো জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর ক্যান্সারে আক্রান্ত কন্ঠশিল্পী ‘স্বীকৃতি’র চিকিৎসা সহযোগিতার জন্য বিভিন্ন মিউজিসিয়ানদের সাথে নিয়ে প্রথম ধাপের আয়োজন শেষ করে তার একটি গান গ্রামীণফোনকে দিয়েছেন।

একা একা লাগে শিরোনামের এই গানটির মাধ্যমে স্বীকৃতির চিকিৎসার জন্য সেকেন্ড ইনিংসের কাজ শুরু করেছেন আসিফ। রাজিব আহমেদ কথায় আশিকুর রহমান সুরে এই গানটি গ্রামীণফোনের ওয়েলকাম টিউন হিসেবে সেট করে নেওয়া যাবে।

গানটি সেট করতে কোড নাম্বারটি হলো *4000*280#। এখান থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই স্বীকৃতির চিকিৎসা তহবিলে জমা হবে। শুধুমাত্র গ্রামীণফোন ব্যবহারকারীদের জন্য এই কোড প্রযোজ্য।

বিষয়:আসিফ আকবর সঙ্গীতশিল্পী স্বীকৃতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…