চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বীকারোক্তিতে যা বলেছে জেএমবি সদস্য সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ১৭, মে ২০১৬
বাংলাদেশ
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার ঘটনায় জেএমবির আটক ৪ সদস্যের একজন, মাসকাওয়াথ হাসান সাকিব ওরফে আব্দুল্লাহ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।

সোমবার বিকেলে রাজশাহী মহানগর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন।

মামলার অগ্রগতি সম্পর্কে জানাতে মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

কমিশনার বলেন, জেএমবি সদস্যদের গ্রেফতারের পর সোমবার মাসকাওয়াথকে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি নেয়ার জন্য আদালতে তোলা হয়। সেখানে মাসকাওয়াথ হত্যার কথা স্বীকার করে এবং শিক্ষক রেজাউল করিম হত্যার বিস্তারিত বিবরণ দেয়।

কীভাবে পরিকল্পনা হলো, কখন হত্যাকাণ্ড ঘটানো হবে, কাজটি কারা করবে- এ সব তথ্যই মাসকাওয়াথ আদালতে তার স্বীকারোক্তিতে জানিয়েছে বলে জানান কমিশনার।

শামসুদ্দিন বলেন, মাসকাওয়াথ জবানবন্দিতে নিজেকে একজন জেএমবি সদস্য বলেই পরিচয় দিয়েছে। সে জানায়, জেএমবির পক্ষ থেকে এই হত্যাকাণ্ডে সরাসরি চারজন অংশ নেয়। এদের মধ্যে তিনজন রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করে। তখন আর একজন মোটরসাইকেল স্টার্ট দিয়ে অপেক্ষা করছিল।

Reneta

হত্যাকাণ্ড সংঘটনের পর দু’জন মোটরসাইকেলে, আর বাকি দু’জন অটোরিক্সা করে বিভিন্ন উপায়ে পালিয়ে যায়।

মাসকাওয়াথের স্বীকারোক্তি অনুযায়ী মোটরসাইকেলটি যেখানে লুকিয়ে রাখা হয়েছিল সেখান থেকে তা উদ্ধার করা হয় বলে জানান পুলিশ কমিশনার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাবি-শিক্ষক হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT