স্বাস্থ্য

স্বাস্থ্য সেবা বিভাগের সকল প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশের স্বাস্থ্য সেবা নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশের স্বাস্থ্য সেবা বিভাগের নির্দেশনা বোর্ড।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামীকাল থেকে শুরু হওয়া কঠোর লকডাউনে স্বাস্থ্য সেবা বিভাগের সকল প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার বিকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ ইকবাল হোসেনের সই করা একটি অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয়েছে।

সেখানে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীনস্থ সকল অধিদপ্তর, দপ্তর, প্রতিষ্ঠান এর আওতাধীন সকল হাসপাতাল/ প্রতিষ্ঠান ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল তারিখ পর্যন্ত যথারীতি খোলা খোলা থাকবে।

উল্লিখিত সময়ে স্বাস্থ্য সেবা বিভাগের অধীনস্থ সকল অধিদপ্তর, দপ্তর, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং স্বাস্থ্য বিধি মেনে স্ব-স্ব দায়িত্ব পালন করবেন।

বিষয়:করোনাভাইরাস স্বাস্থ্য সেবা বিভাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…