স্বাস্থ্য

স্বাস্থ্য-সাংবাদিকতা: মূল ঘটনা ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা উদ্বোধন

স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান, অংশগ্রহণকারীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক মূল ঘটনা ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা, যেখানে অংশগ্রহণকারীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য-সাংবাদিকতায় মূল ঘটনা যাচাই ও তথ্যের সত্যতা নিরূপণ কৌশল শীর্ষক তিনদিন ব্যাপী কর্মশালা উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এর উদ্যোগে ও দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় এ কর্মশালা আয়োজিত হয়।

কর্মশালার উদ্দেশ্য হলো স্বাস্থ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বস্তুনিষ্ঠ, অন্তর্দৃষ্টিসম্পন্ন এবং প্রভাব বিস্তারকারী সংবাদ তৈরি ও প্রকাশ/প্রচারে কর্মরত সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি; নিরপেক্ষ এবং ভারসাম্যপূর্ণ স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদন তৈরিতে তথ্য যাচাই-বাছাই এবং উপস্থাপনে আধুনিক কলাকৌশল (ইনফোগ্রাফিক্স, উপাত্ত বিশ্লেষণ, উপাত্ত দৃশ্যমান করা) বিষয়ক জ্ঞান ও দক্ষতা অর্জন এবং অনুশীলনে সাংবাদিকদের উৎসাহিত করা।

কর্মশালায় জাতীয় দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল এবং টেলিভিশন চ্যানেল এর মোট ২৫ জন সাংবাদিক অংশ নেন।

বিএনএনআরসি এর প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান কর্মশালায় সবাইকে স্বাগত জানান এবং কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন।

তিনদিনের কর্মশালাটিতে আলোচকবৃন্দ হলেন- আবু রুশদ মো. রুহুল আমীন, সিনিয়র নিউজ এডিটর, বাংলাভিশন; শিশির মোড়ল, বিশেষ প্রতিনিধি, দৈনিক প্রথম আলো; তৌফিক মারুফ, ডেপুটি চীফ রিপোর্টার, দৈনিক কালের কণ্ঠ; জান্নাতুল বাকেয়া কেকা, বিশেষ সংবাদদাতা, চ্যানেল আই; মিনহাজ উদ্দিন, সহকারী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং মোহাম্মদ মাহবুব আলম, সিনিয়র গ্রাফিক্স আর্টিস্ট, ঢাকা ট্রিবিউন।

বিএনএনআরসি একটি গণমাধ্যম উন্নয়ন বিষয়ক সংস্থা যা ২০০০ সালে আত্মপ্রকাশ করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিও বিষয়ক ব্যুরো থেকে নিবন্ধিত হয়। বিএনএনআরসির কর্মপ্রচেষ্টা হলো বাংলাদেশে গণমাধ্যমের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতার চ্যালেঞ্জ এবং সুযোগ-সুবিধাসমূহ বিবেচনায় রেখে গণমাধ্যমের জ্ঞানভিত্তিক ও চলমান ইস্যু উভয় বিষয় নিয়ে গণমাধ্যমের উন্নয়ন।

বিএনএনআরসি নলেজ-ড্রাইভেন মিডিয়া ডেভেলপমেন্ট-এর ভূমিকায় আঞ্চলিক, দেশীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে কাজ করে থাকে। এটি জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) ও জাতিসংঘের ইকোনোমিক এন্ড সোশ্যাল কাউন্সিল- এর বিশেষ পরামর্শক মর্যাদাপ্রাপ্ত সংস্থা এবং জাতিসংঘের ডব্লিউএসআইএস পুরস্কার- ২০১৬, ২০১৭, ২০১৯, ২০২০ এবং ২০২১ এর বিজয়ী এবং চ্যাম্পিয়ন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…