চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্য সচেতন করতে বাংলাদেশ হুয়াওয়ে স্মার্টব্যান্ড ও স্মার্ট স্কেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ণ ০৬, মার্চ ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

হাতে পরার ডিভাইস স্মার্টব্যান্ড এ-টু এবং শরীরচর্চা সহযোগি স্মার্ট স্কেল বাংলাদেশের বাজারে এনেছে হুয়াওয়ে।

তরুণদের কাছে দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে স্মার্টব্যান্ড।  কারণ এটা শুধু ঘড়ি নয়, স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও স্মার্টফোন গিয়ার হিসেবে ব্যবহার করা যায়।

এজন্য সাশ্রয়ী মূল্যে কিছু ফিচার নিয়ে কালার ব্যান্ড এ-টু বাজারে এনেছে হুয়াওয়ে। ডিভাইসটি ব্যবহার করতে হলে নির্দিষ্ট চার্জিং ডকে বসিয়ে চার্জ দেয়ার পর এটি চালু করতে হবে।  চালু করার পর হুয়াওয়ে ওয়্যার অ্যাপের সঙ্গে ডিভাইসটি পেয়ার (সংযুক্ত) করতে হবে।  চালু হয়ে গেলে নিজ থেকেই টাইম সেটিং হয়ে যাবে ও ব্যবহারকারীর হৃদস্পন্দন এবং হাঁটা-চলার দিকে পূর্ণ পর্যবেক্ষণ করবে স্মার্টব্যান্ডটি।

Banglabid

ব্যায়াম, ঘুম, হাঁটাচলা ও হৃদস্পন্দনের দিকে নজর রাখা ছাড়াও ব্লুটুথ সংযোগের মাধ্যমে ফোনের নোটিফিকেশনও এর ওএলইডি প্রযুক্তির ডিসপ্লেতে দেখা যাবে। এছাড়া অ্যালার্মের সঙ্গে ডিভাইসটি ভাইব্রেট করবে, দীর্ঘসময় বসে থাকলে উঠে কিছুক্ষণ চলাফেরা করার জন্যও এটি মনে করিয়ে দেবে।  ডিভাইস তৈরিতে ধাতব ফ্রেম ব্যবহার করা হয়েছে।  ডিভাইসটির সামনের পুরোটা জুড়ে রয়েছে গরিলা গ্লাস। স্মার্টব্যান্ডটির পেছনে রয়েছে হার্ট রেট সেন্সর ও চার্জিং পিন। ডিভাইসটি নিয়ন্ত্রণ করা যাবে ব্লুটুথের মাধ্যমে মোবাইল অ্যাপ ব্যবহার করে। পানি ও ধূলোবালিরোধক ডিভাইসটি একবার পূর্ণ চার্জ দিলের দীর্ঘ দিন ব্যবহার করা যায় এবং এক ঘন্টারও কম সময়ে এটি সম্পূর্ণ চার্জ হয়ে যায়। দেশের বাজারে এটি ২,৫৯০ টাকায় পাওয়া যাচ্ছে।

চীন ইন্সটিটিউট অব স্পোর্ট সায়েন্স (সিআইএসএস)-এর সহায়তায় হুয়াওয়ে স্পোর্টস এ্যান্ড হেল্থ ল্যাব তৈরি করেছে হুয়াওয়ে স্মার্ট স্কেল।  ওজন, শারীরিক স্থুলতা, বিএমআই, মাস্ল মাস, শরীরে পানির পরিমাণ, বোন মাস, প্রোটিন, শরীরের ক্ষতিকর চর্বি এবং বিএমআর পর্যালোচনা করে স্মার্টফোনে অ্যাপের মাধ্যমে একটি বিশেষায়িত ফলাফল প্রদান করতে সক্ষম হুয়াওয়ে স্মার্ট স্কেল।

ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা যায় হুয়াওয়ে স্মার্ট স্কেল। টেম্পার্ড গ্লাস প্যানেল, সম্পূর্ণ সাদা রং-এর সমন্বয়ে তৈরি করা হয়েছে এটি। এছাড়া স্মার্ট অ্যালার্ম ক্লক সুবিধা রয়েছে এতে। সর্বনিম্ন পাঁচ কেজি থেকে সর্বোচ্চ ১৫০ কেজি পর্যন্ত ওজন মাপতে সক্ষম এই প্রযুক্তি পণ্যটির দাম পড়বে ৩,০০০ টাকা।

Reneta

এ প্রসঙ্গে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ)-এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াউদ্দিন চৌধুরী বলেন: স্মার্টফোনের পাশাপাশি স্মার্ট ডিভাইসের প্রতি মানুষের আগ্রহ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।  প্রযুক্তির উৎকর্ষতায় নিয়মিত অত্যাধুনিক ডিভাইস গ্রাহকদের জন্য নিয়ে আসার ব্যাপারে আমরা দৃঢ়-প্রতিজ্ঞ, আর এরই ধারাবাহিকতায় হুয়াওয়ে কালার ব্যান্ড এ-টু এবং স্মার্ট স্কেলের উদ্ভাবন। আমরা আশা করছি বাংলাদেশের মানুষ স্মার্ট ডিভাইস দু’টি পছন্দ করবে।

দেশের ৬৪টি জেলার সব হুয়াওয়ে ব্র্যান্ড শপ থেকে  ক্রেতারা কালার ব্যান্ড এ-টু এবং স্মার্ট স্কেল কিনতে পারবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হুয়াওয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপিকে চ্যালেঞ্জ, ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ

আগস্ট ৯, ২০২৬

ইনফান্তিনোকে দুর্বল করতে ‘সমন্বিত প্রচেষ্টা’— কেন এমন দাবি ফিফার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

সকালে ঘুম থেকে উঠে এই ৭টি কাজ বদলে দিতে পারে আপনার পুরো দিন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোমে আটকে থাকা বিমানের ফ্লাইট ঢাকায় পৌঁছেছে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বৃষ্টি শুরু হলে যে দোয়া পড়তেন রাসুল (সা.)

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT