চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতায় ভয়াবহ ভবিষ্যতের দিকে করোনা পরিস্থিতি: জাতীয় পার্টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, অতিমারি করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে আইসিইউ এর চাহিদা। কিন্তু দেশের ৩৫ জেলায় এখনো আইসিইউ নেই। অথচ, এক বছর আগে প্রধানমন্ত্রী সকল জেলায় আইসিইউ স্থাপনের নির্দেশ দিয়েছিলেন। সকল জেলায় আইসিইউ স্থাপনে ব্যর্থ হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান আরো বলেন, গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী দেশের আইসিইউ এর ৭৬ ভাগই ঢাকা বিভাগে। এরমধ্যে রাজধানীতেই ৭৩ ভাগ। আইইডিসিআর এর তথ্য মতে, গেলো জুন মাসে করোনা শনাক্তের ৭৮ ভাগই ভারতীয় ভ্যারিয়েন্ট। তাই করোনা আক্রান্ত রোগীদের জন্য আইসিইউ এর চাহিদা বেড়েছে। কিন্তু সকল জেলায় আইসিইউ না থাকায় কঠোর লকডাউনের মাঝে করোনা রোগী নিয়ে এক জেলা থেকে অন্য জেলায় ছোটাছুটি করছে স্বজনরা। আপরদিকে, রাজধানীর সরকারী হাসপাতাল গুলোর আইসিইউ ফাঁকা নেই বলেলেই চলে, তাই দ্রতই বেসরকারী হাসপাতালের আইসিইউ গুলো পূর্ণ হয়ে যাচ্ছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, “রোগী বাড়লে অক্সিজেন সরবরাহ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে”। পরিস্থিতি আরো খারাপ হলে, আইসিইউ এর জন্য হাহাকার উঠবে। শংকাজনক হারে বেড়ে যেতে পারে মৃত্যুর হার।

বিবৃতিতে গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতায় ভয়াবহ ভবিষ্যতের দিকে করোনা পরিস্থিতি। তাই যত দ্রুত সম্ভব সকল জেলায় আইসিইউ স্থাপন এবং পর্যাপ্ত অক্সিজেন সহায়তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

Banglabid

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইনাসজাতীয় পার্টিলকডাউন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনলাইনে কোরবানির পশু ক্রয়-বিক্রয় রাষ্ট্রের জন্য সহায়ক: প্রাণিসম্পদ মন্ত্রী

পরবর্তী

ঢাকায় সেন্সর পেল জিৎ-মিমির ‘বাজি’, একযোগে দুদেশে মুক্তি

পরবর্তী

ঢাকায় সেন্সর পেল জিৎ-মিমির 'বাজি', একযোগে দুদেশে মুক্তি

অপরাজিত ব্রাজিলের সামনে আত্মবিশ্বাসী পেরু

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT