করোনা ভাইরাসে চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে ইটালিতে। পরিস্থিতি মোকবেলায় দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আর সেই অবস্থার মধ্যে ইটালির ভেনেতো থেকে মধ্যপ্রাচ্যভিত্তিক একটি এয়ারলাইন্সের শেষ ফ্লাইটে দেশের ফিরেছেন ১৪২ জন বাংলাদেশি। তাদেরকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিমানবন্দর থেকে আশকোনা হজ ক্যাম্পে নেয়া হয়েছে।







