চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্য অধিদপ্তরের ইতিবাচক সিদ্ধান্ত

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:০৪ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২১
সম্পাদকীয়
A A
শিক্ষার্থীদের জন্য টিকা নেওয়ার জন্য ভ্যাকসিন সেশনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে গণহারে ভ্যাকসিন কার্যক্রম পরিচালনায় ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশব্যাপী ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই উদ্যোগে যাদের বয়স ১৮ বছর বা তদূর্ধ্ব তাদেরকে জাতীয় পরিচয়পত্রসহ নির্ধারিত ভ্যাকসিন কেন্দ্রে এসে ভ্যাকসিন গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের এই পদক্ষেপ খুবই ইতিবাচক। বাংলাদেশে এই বয়সী জনগণের বেশির ভাগই শিক্ষার্থী এবং বাড়িতে ও বাইরে থাকা ঝুঁকিপূর্ণ শ্রেণি। বাইরে ঘোরাঘুরি ও ভ্যাকসিন না দেবার কারণে তারা বেশিরভাগই আক্রান্ত হচ্ছে। বয়সের কারণে তারা নিজেরা দ্রুত সেরে উঠলেও তাদের দ্বারা বাড়ির অন্য সদস্যরা আক্রান্ত হয়ে থাকে বলে ধারণা করা হচ্ছে, কিছু গবেষণায়ও বিষয়টি উঠে এসেছে।

এছাড়া সংক্রমণ প্রতিরোধে প্রসূতি ও দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে কোন ভ্যাকসিন বেশি কার্যকর, সে বিষয়েও স্বাস্থ্য অধিদপ্তর চিন্তাভাবনা করছে। তাদের জন্য কোন ভ্যাকসিন বেশি কার্যকর তা ভেবে দ্রুত সিদ্ধান্ত হবে বলেও জানানো হয়েছে।

দীর্ঘদিন হলো দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। এই ভ্যাকসিন কার্যক্রমের ফলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পদক্ষেপ হিসেবে কার্যকর হবে।

সরকারের ভ্যাকসিন সংগ্রহ এবং দেশজুড়ে ভ্যাকসিন কার্যক্রমের গতি বর্তমানে বেশ সন্তোষজনক বলে মনে হচ্ছে। গতকালও দেশে ৩ লাখের বেশি মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে। আর মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ১ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার ৩৫ জন। ১৮ বছর বয়সীদের ভ্যাকসিন দেবার সিদ্ধান্ত নেবার ফলে খুব দ্রুতই সংখ্যা বাড়বে বলে আশা করা যাচ্ছে।

দেশে ভ্যাসকিন দেবার ক্ষেত্রে নানারকম গুজব ও কূশিক্ষা প্রচলিত ছিল, তা ধীরে ধীরে দূর হচ্ছে। এতে করে দেশে করোনা নিয়ন্ত্রণ প্রক্রিয়া ইতিবাচক ধারায় আছে বলে আমরা মনে করি। সামনের দিনগুলোতে এই ধারা বজায় থাকলে উন্নত দেশগুলোর মতো করোনা নিয়ন্ত্রণ সহজ হবে।

ট্যাগ: করোনাভাইরাসভ্যাকসিনসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুই ওপেনারের পর সাকিব-রিয়াদকে হারানোর ধাক্কা

পরবর্তী

ইজাজ মিলনের চৌদ্দ নম্বর আসামি

পরবর্তী
ইজাজ মিলনের চৌদ্দ নম্বর আসামি, ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইজাজ মিলনের চৌদ্দ নম্বর আসামি

করোনাকালে সিএসআর কার্যক্রম বাড়ানোর নির্দেশ

সর্বশেষ

গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

ভবনের ছাদে ছাদে গড়ে উঠছে ছাদকৃষি

আগস্ট ২৬, ২০২৬

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT