স্বাস্থ্যবিধি মেনে ২ এপ্রিল মেডিকেলে ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষা দিচ্ছে, শান্ত পরিবেশে শিক্ষার্থীরা মনোযোগী।. Channel i News – চ্যানেল আই নিউজ
স্বাস্থ্যবিধি মেনে ২ এপ্রিল সারাদেশে ৫৫টি সেন্টারে মেডিকেল ভর্তি পরীক্ষা হবে।
সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, ৩ ফুট দূরত্ব রেখে সিট বসানো হবে। পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যাতে গুজব সৃষ্টি না হয় সেদিকে নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।
করোনার সংক্রমণ কমাতে পর্যটন এলাকাগুলোতে মানুষের যাতায়াত সীমিত করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



