চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্যখাতের পাশাপাশি অর্থনীতিতেও প্রয়োজন সঠিক ব্যবস্থাপনা-তদারকি

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৩৪ অপরাহ্ণ ১৬, জুন ২০২১
সম্পাদকীয়
A A
ঋণ খেলাপি-বাংলাদেশ ব্যাংক

করোনাভাইরাসের কারণে দেশের স্বাস্থ্যখাতের পাশাপাশি অন্যান্য খাতের করুণচিত্র সম্মুখে চলে এসেছে নানা সময়ে। বৃহত্তর জনগোষ্টির কল্যাণ চিন্তা করে সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যখাতের পাশাপাশি দেশের ব্যবসা-বাণিজ্যে বিশেষ সুবিধা দেয়া হয়েছে। এছাড়া ২০২০ সালের পুরো সময় ঋণ পরিশোধেও ছিল বিশেষ ছাড়।

এতকিছুর পরেও খেলাপি ঋণের পরিমাণ ভয়াবহ আকারে বেড়েছে বছরের প্রথম তিন মাসে। বাংলাদেশ ব্যাংকের সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের মার্চের তথ্য অনুযায়ী, বছরের প্রথম তিন মাসে সরকারি-বেসরকারি প্রায় সব ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে। এর মধ্যে করোনায় ক্ষতিতে পড়া ব্যবসায়ীরা যেমন আছেন, আবার পুনঃতফসিল করা ঋণও নতুন করে খেলাপি হয়ে পড়েছে। প্রথম তিন মাসেই ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৬ হাজার কোটি টাকা বেড়েছে। তাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার ৮৫ কোটি টাকা- যা মোট ঋণের ৮ দশমিক শূন্য ৭ শতাংশ।

Banglabid

সামনের দিনে ব্যাংকের খেলাপি ঋণের বোঝা আরও বৃদ্ধির আশঙ্কা করছেন ব্যাংকাররা। গণমাধ্যমে উঠে আসছে নানা ব্যাংকের নানা ধরনের চিত্র। একবছর যেহেতু ঋণ পরিশোধ না করেও খেলাপি তালিকায় নাম ওঠার শঙ্কা ছিল না, সেজন্য অনেক ভাল ব্যবসায়ীও ঋণ পরিশোধ করা ভুলে গেছেন। ফলে গাণিতিক হারে বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ ও তালিকা। বিষয়গুলো খুবই উদ্বেগজনক!

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর শেষে ব্যাংক খাতে ঋণ ছিল ১১ লাখ ৫৮ হাজার ৭৭৫ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৮৮ হাজার ৭৩৪ কোটি টাকা। সেই হিসাবে ঋণের ৭ দশমিক ৬৬ শতাংশ খেলাপি ছিল। এখন যা আরও বেড়েছে।

আরেকটি বিষয় লক্ষ্য করার মতো, সরকারের প্রণোদনা সুবিধা নিয়েও অনেক ব্যবসায়ী ও প্রতিষ্ঠান নিরবে তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে, নয়তো নানা অজুহাতে নানা প্রেক্ষাপট তৈরি করছে। এসব বিষয়ে সরকারের ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিশেষ নজরদারি প্রয়োজন বলে আমরা মনে করি। এছাড়া দেশের পুঁজিবাজারে হঠাৎ হঠাৎ অস্বাভাবিক উত্থানের ঘটনাও সামাজিক মাধ্যমসহ গণমাধ্যমে আলোচিত হচ্ছে। এখানেও যেন কোনো ধরণের অনাকাঙ্খিত ঘটনা না ঘটে, সেদিকেও নজর দেয়া একান্ত জরুরি।

Reneta

করোনা সারাবিশ্বের মতো আমাদের জনজীবন ও অর্থনীতিতেও আঘাত হেনেছে মারাত্মক আকারে। এই অবস্থা থেকে উত্তরণে প্রয়োজন সঠিক পরিকল্পনা, ব্যবস্থাপনা ও তদারকি; তাহলে হয়তো সবকিছু ধীরে ধীরে আগের ধারায় পৌঁছাতে পারবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসখেলাপি ঋণসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বিত্ত যখন রাষ্ট্রকে চোখ রাঙায় তখন তা দুর্বৃত্ত’

পরবর্তী

করোনাভাইরাস: মৃত্যু ও শনাক্তের হার বেড়েছে

পরবর্তী

করোনাভাইরাস: মৃত্যু ও শনাক্তের হার বেড়েছে

বিকাশে অ্যাড মানি ও ক্রেডিট কার্ডের বিল দিলেই স্বাস্থ্যখাতে অনুদান

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT