চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বামীর মৃত্যু সংবাদ পড়লেন পাঠিকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৫ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

সংবাদ পাঠের সময় একটি দুর্ঘটনায় নিহতদের মধ্যে তার স্বামীও রয়েছেন বলে জানতে পারেন সংবাদ পাঠিকা সুপ্রীত কৌর (২৮)। অথচ পরম ধৈর্য্য ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে সংবাদ পাঠ অব্যাহত রাখলেন তিনি পরবর্তী আরও ১০ মিনিট। বুলেটিন শেষ হতেই ভেঙ্গে পড়লেন কান্নায়। আইবিসি ২৪ টিভি চ্যানেলের সংবাদ পাঠিকা এমন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। সমবেদনা জানানোর পাশাপাশি চ্যানেলটির পক্ষ থেকেও এমন সংযমী আচরণের ভূয়সী প্রশংসা করা হয়। টাইমস অব ইন্ডিয়ার সূত্রে এই সংবাদ জানা যায়।

ছত্তিশগড় রাজ্যের নানা সংবাদ নিয়ে শনিবার সকাল ১০–১০.৩০টার সংবাদ বুলেটিনের সময় এমন ঘটনা হয়। তখন ইতিমধ্যেই সংবাদের ১৫ ‍মিনিট অতিক্রম হয়েছে। এসময় মহাসমুন্দ জেলায় একটি গাড়ি দুর্ঘটনার সংবাদ পড়া শুরু করেন সুপ্রীত, যেখানে ৩ জন নিহত ও ২ জন আহত হন। আরও বিস্তারিত জানার জন্য তিনি স্থানীয় প্রতিনিধির সাথে যুক্ত হন। নিহতের নাম তখন বলা না হলেও পাঠিকা বুঝে যান নিহতদের একজন তার স্বামী হার্শাদ কাওয়াদে। এরপরেও সংবাদ পড়েন আরও ১০ মিনিট। যখন ক্যামেরা বন্ধ হয়ে যায় তখনই তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

মহাসমুন্দ জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, শনিবার সকালে এক দুর্ঘটনায় তার স্বামী হার্শাদ কাওয়াদে নিহত হয়েছেন। পিথারার কাছে এক দুর্ঘটনায় ৫ আরোহী নিয়ে চলা রেনল্ট ডাস্টার গাড়িটিকে সম্ভবত একটি ট্রাক ধাক্কায় দেয়। গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। আহতদের অবস্থাও গুরুতর।

Banglabid

ছত্তিশগড়ের নেতৃস্থানীয় হিন্দি চ্যানেলগুলোর একটি আইবিসি ২৪ এর সিনিয়র এডিটর জানান, তিনি তার জন্য ‘অত্যন্ত গর্বিত’। যেভাবে তিনি পরিস্থিতি সামাল দিয়েছেন তা ধৈর্য্য ও পেশাদারিত্বের অসাধারণ নজির। ক্যামেরা বন্ধ হলেই তিনি তার আত্মীয় স্বজনদের ফোন দেওয়া শুরু করেন এবং কান্নায় ভেঙ্গে পড়েন।

সুপ্রীতের প্রতি সমবেদনা ও সবসময় তার পাশে থাকার অঙ্গীকার করে তিনি বলেন, সে আমাদের সাথে নয় বছর কাজ করছে। এ রাজ্যের অন্যতম জনপ্রিয় উপস্থাপিকা তিনি। সুপ্রীতর একটি শিশু কন্যা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সংবাদ পাঠিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

গলায় রুটি আটকে স্কুলছাত্রীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনিতে ভূমিধস: নিহত ৫

আগস্ট ১৪, ২০২৬
সংগৃহীত

ভাটারা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন: সুস্থ ধারার রাজনীতির বড় জয়

আগস্ট ১৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান (সংগৃহীত)।

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন: পাকিস্তান সরকার যা বলছে

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT