চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বামীর কাটা মাথা নিয়ে পুলিশের কাছে হাজির নির্যাতনে অতিষ্ঠ স্ত্রী!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ণ ৩০, মে ২০১৯
আন্তর্জাতিক
A A
কাটা মাথা-স্ত্রী-নির্যাতনে অতিষ্ঠ

বছরের পর বছর শারীরিক ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত স্বামীকে হত্যা করে তার কাটা মাথা নিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন ভারতের আসামের এক নারী।

রাজ্যের লক্ষ্মীপুর জেলার মাজগাঁওয়ে মঙ্গলবার এ ঘটনা ঘটে।

এনডিটিভি জানিয়েছে, অভিযুক্ত নারী ৪৮ বছর বয়সী গণেশ্বরী বর্কতকী মকঙ্গলবার রাতে একটি প্লাস্টিক ব্যাগ নিয়ে স্থানীয় ধলপুর পুলিশ ফাঁড়িতে গিয়ে হাজির হন। ওই ব্যাগে ছিল তার স্বামী মুধিরামের (৫৫) ছিন্ন মাথা।

পুলিশের কাছে ব্যাগটি দিয়ে গণেশ্বরী স্বামীকে হত্যার কথা স্বীকার করেন।

তিনি বলেন, ‘সে আমাকে বহু বছর ধরে মারধর করে আসছে। এমনকি অনেকবার সে আমাকে কুড়াল দিয়ে আঘাত করেও জখম করেছে। অনেক আগেই আমি তাকে ছেড়ে দেবার কথা ভেবেছিলাম, কিন্তু সন্তানদের কথা ভেবে আর পারিনি।’

‘কিন্তু যখন সে সহ্যের সীমা ছাড়িয়ে গেল, আমার কাছে এটা করা ছাড়া কোনো উপায় ছিল না। নইলে সে-ই আমাকে খুন করে ফেলত,’ বলেন তিনি।

Reneta

দুই ছেলে আর তিন মেয়ের মা গণেশ্বরীর স্বীকারোক্তি অনুসারে, তিনি একটি চাপাতি নিয়ে স্বামীর ওপর হামলা চালিয়েছিলেন। এরপর আত্মসমর্পণের জন্য প্লাস্টিক ব্যাগে স্বামীর কাটা মাথা নিয়ে বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরত্ব হেঁটে নিকটস্থ পুলিশ স্টেশনে হাজির হন তিনি।

ধলপুর পুলিশ ফাঁড়ির এক কর্মকর্তা জানান, মঙ্গলবার রাতে ওই নারী স্বামীর কাটা মাথাসহ এসে নিজ থেকেই ধরা দেন। জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেই স্বীকার করেন, মাতাল স্বামীর নির্যাতন থেকে বাঁচতে রাগের মাথায় তাকে হত্যা করেছেন গণেশ্বরী।

এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। বুধবার অভিযুক্ত নারীকে বিচারিক হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন স্থানীয় এক আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শারীরিক নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২০২৬ সালের বৈশ্বিক প্রবৃদ্ধি কমার আভাস

জুলাই ৯, ২০২৬

জুলাই আন্দোলন-৩: হ/ত্যাযজ্ঞ শুরু হলে গণভবনকে টার্গেট করে ইসলামী ছাত্রশিবির

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে হত্যা

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে স্ত্রীকে হত্যার অভিযোগে ভারতীয় প্রযুক্তিবিদ গ্রেপ্তার

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT