আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনও দেশে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ কারণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সকলকে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন তিনি।
আজ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব বলেন।
তিনি বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে দেশের আপামর জনতা যেভাবে ঐক্য গড়ে তুলেছিল, ষড়যন্ত্রকারীদের মোকাবিলায় বর্তমানেও একই ঐক্য গড়ে তোলা প্রয়োজন।







