চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা দিবসে সজল-উর্মিলার ‘ভার্স্কয’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ণ ২০, মার্চ ২০১৯
বিনোদন
A A

নির্মিত হলো স্বাধীনতা দিবসের নাটক ‘ভার্স্কয’। এ নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় দুই তারকা আবদুন নূর সজল ও উর্মিলা শ্রাবন্তী কর।

নাটকের গল্পে দেখা যাবে, সজল ও উর্মিলা খুব ভালো বন্ধু। উর্মিলা শর্টফিল্ম বানাতে চায়, সজল তাকে সহায়তা করে ক্যামেরা কেনার ব্যাপারে। কিন্তু শর্টফিল্মের জন্য ক্যামেরা বাদেও নানা খাতে অর্থ প্রয়োজন হয়।

তাই সজল তাকে একটি এনজিওর সাথে পরিচয় করিয়ে দেয়। এভাবে গল্প এগিয়ে যায়। সজল এ নাটকে একজন বেকার। সে ডাকটিকেট সংগ্রহ করে, মুক্তিযুদ্ধ নিয়ে রিসার্চ করে। পরবর্তীতে সে তার বন্ধুকে (উর্মিলা) শর্টফিল্ম বানাতে সহায়তা করে।

নাটকে উর্মিলা একজন ছাত্রীর চরিত্রে অভিনয় করেছে। যার স্বপ্ন থাকে একটি শর্টফিল্ম নির্মাণের। শর্টফিল্ম বানাতে গিয়ে তাকে নানারকম অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় তা তুলে ধরা হয়েছে এ নাটকে।

‘ভার্স্কয’ নির্মাণ করেছেন কাজী সাইফ আহমেদ। রচনা করেছেন আহমেদ ফারুক। নির্মাতা কাজী সাইফ জানান, উত্তরা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় ‘ভার্স্কয’ নাটকের শুটিং শেষ হয়েছে। আসছে ২৬ মার্চ একটি চ্যানেলে ‘ভার্স্কয’ প্রচার হবে। পরবর্তীতে ইউটিউব চ্যানেলেও নাটকটি প্রকাশ করা হবে।

সজল, উর্মিলা ও নির্মাতা কাজী সাইফ আহমেদ

সজল বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক গল্পের নাটকের প্রতি আমার দুর্বলতা রয়েছে। ভালো লাগছে এ নাটকে অভিনয় করেছি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।

উর্মিলা শ্রাবন্তী বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। সে হিসেবে ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধের গল্পের প্রতি আমার কৌতূহল রয়েছে। এ নাটকের গল্পটি আমার পছন্দের। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।

সরকার মিডিয়া ভিশন ও লাইফ গোল্ড মিডিয়ার প্রযোজনায় নাটকটিতে সজল-ঊর্মিলা ছাড়াও আরও অভিনয় করেছেন আরিফুল ইসলাম আরিফ, আশরাফুল আলম সোহাগ, শরিফ সরকার, ইরা সিকদার, সানজিদা আলম, আনিসা হিরা।

ট্যাগ: আবদুন নূর সজলউর্মিলা শ্রাবন্তী করনাটকস্বাধীনতা দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রক্তে লাল জেব্রা ক্রসিং, আমরা বলি ‘দুর্ঘটনা’

পরবর্তী

রাঁধতে পারেন না প্রিয়াঙ্কা

পরবর্তী

রাঁধতে পারেন না প্রিয়াঙ্কা

জাহালমকে নিয়ে চলচ্চিত্র নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT