চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে আন্তর্জাতিক এয়ার শো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২০
বাংলাদেশ
A A

বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে দেশে ২০২২ সালে একটি আন্তর্জাতিক এয়ার শো আয়োজন করতে যাচ্ছে। 

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে এই আয়োজনের স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের বিএএফ ফ্যালকন হলে ‘বাংলাদেশ এয়ার শো-২০২২’ এর ওয়েব পেজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Banglabid

বৃহস্পতিবার বিকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত এয়ার শো এর ওয়েব পেজ উদ্বোধন করেন।

এর আগে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে এসে পৌছালে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) মো. শফিকুল আলম তাকে স্বাগত জানান। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে ২০২২ সালের ফেব্রুয়ারী মাসে এই এয়ার শো আয়োজনের প্রাথমিক তথ্য-সম্বলিত ওয়েব পেজ বিশ্বের কাছে উন্মুক্ত করা হয়েছে।

Reneta

প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতেই মহান আল্লাহর উপর পরম শুকরিয়া জ্ঞাপন করেন। তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার অবদানে আমরা পেয়েছি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ।

এছাড়াও, তিনি মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশ এবং বাংলাদেশের সার্বিক প্রবৃদ্ধির ধারা কে বিশ্বের দরবারে উপস্থাপন করা সম্ভব হবে। প্রধানমন্ত্রীর সুচিন্তিত দিকনির্দেশনায় এবং বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক তত্বাবধানে এয়ার শো আয়োজন হবে।

এয়ার শো আয়োজন একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন, পর্যটন শিল্পের প্রসার, নতুন কর্মসংস্থানের দ্বার উন্মোচনসহ বৈদেশিক মুদ্রা অর্জনের পথকে বেগবান করতে যথেষ্ট ভূমিকা রাখে। এই লক্ষ্য কে সামনে রেখে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে এই আয়োজনের স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশ এবং বাংলাদেশের সার্বিক প্রবৃদ্ধির ধারা কে বিশ্বের দরবারে উপস্থাপন করা সম্ভব হবে।

এই এয়ার শো এর মাধ্যমে বাংলাদেশে এভিয়েশন শিল্পের অমিত সম্ভাবনার দ্বার উন্মোক্ত হবে এবং সারাবিশ্বের কাছে কক্সবাজার পর্যটন শিল্পের পরিচিতিসহ প্রস্তাবিত আন্তর্জাতিক বিমান বন্দরকে পূর্ব-পশ্চিমের সংযোগ কেন্দ্র হিসেবে প্রত্যাশা করা হবে।

সর্বোপরি সার্বিকভাবে বাংলাদেশের উন্নতির চিত্র উপস্থাপনের পাশাপাশি বিনিয়োগ, কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা আয়সহ বাংলাদেশের সামগ্রিক প্রবৃদ্ধিতে এই এয়ার শো সুস্পষ্ট প্রভাব ফেলবে বলে আশা করা যায়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিমান সদরের প্রিন্সিপাল ষ্টাফ অফিসারগণ, চেয়ারম্যান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিনব্যাপী হুমায়ূন স্মরণ, বিকেলে বিরতিহীন ‘কৃষ্ণপক্ষ’

পরবর্তী

ঢাকা-প্যারিস-ঢাকা ফ্লাইট চালুর দাবি

পরবর্তী

ঢাকা-প্যারিস-ঢাকা ফ্লাইট চালুর দাবি

বলিউড অভিনেতা আসিফ বসরার ঝুলন্ত দেহ উদ্ধার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আজ স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, কমবে দিনের তাপমাত্রা

আগস্ট ২২, ২০২৬

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদলের প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT