চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউড অভিনেতা আসিফ বসরার ঝুলন্ত দেহ উদ্ধার

সিএইচআই + এইচটি সিএইচআই + এইচটি
৭:০১ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২০
বিনোদন
A A

বলিউডের জন্য আবারও বড় ধরনের ধাক্কা! হিমাচল প্রদেশের ধর্মশালার এক বাড়ি থেকে বৃহস্পতিবার উদ্ধার করা হল বলিউড অভিনেতা আসিফ বসরার ঝুলন্ত দেহ উদ্ধার।

পুলিশের বরাতে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ধর্মশালার একটি প্রাইভেট কমপ্লেক্স থেকে আসিফ বসরার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

বলিউডের অতি পরিচিত মুখ আসিফ বসরা। যব উই মেট, ওয়ান্স আপঅন এ টাইম ইন মুম্বাই, এক ভিলেন, কৃষ ৩, কাই পো ছে’র মতো ছবিতে অভিনয় করেছেন আসিফ। সম্প্রতি অ্যামাজন প্রাইমের ওয়েব সিরিজ ‘পাতাল লোক’ এবং ডিজনি প্লাস হটস্টারের ‘হস্টেজ’ এর দু নম্বর সিজনে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন আসিফ।

শুধু ভারতীয় ছবিই নয়, ওয়ান নাইট উইথ দ্য কিং, কুইকস্যান্ড অ্যান্ড আউট সোর্সডের মতো বেশ কিছু বিদেশি প্রোজেক্টেও অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি।

প্রাথমিক তদন্তে অনুমান, আত্মহত্যা করেছেন আসিফ। নিউজ এইটিনের প্রতিবেদনে জানানো হয়েছে, ধর্মশালার ম্যাকলিয়ড গঞ্জে একটি বাড়িতে গত পাঁচ বছর ধরে ভাড়া ছিলেন এই অভিনেতা। জানা গেছে বেশ কিছুদিন ধরেই নাকি অবসাদে ভুগছিলেন তিনি। এক বিদেশি মহিলার সঙ্গে ওই অ্যাপার্টমেন্টে থাকতেন আসিফ।

বৃহস্পতিবার সকালেও নিজের পোষ্য কুকুরকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়েছিলেন। বাড়ি ফিরে এসেই নাকি আত্মহত্যা করেন অভিনেতা। যদিও বাড়ি থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলেই জানিয়েছে পুলিশ।

গত ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যু গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। অভিনেতার মৃত্যুর সুবিচার চেয়ে এখনও সোশ্যাল মিডিয়ায় সরব প্রতিবাদী ভক্তরা। এর মাঝেই সুশান্তের ‘কাই পো ছে’ সহঅভিনেতার মৃত্যুর খবর ফের একবার নাড়িয়ে দিল বলিউডকে!

ট্যাগ: অভিনেতাআত্মহত্যাঝুলন্তবলিউডমরদেহলিড বিনোদনসুশান্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকা-প্যারিস-ঢাকা ফ্লাইট চালুর দাবি

পরবর্তী

মদ ছাড়ার লড়াইয়ে ম্যারাডোনা

পরবর্তী

মদ ছাড়ার লড়াইয়ে ম্যারাডোনা

লক্ষ্মীপুরে স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে রোগীকে ধর্ষণের অভিযোগ

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT