প্রকাশনা সংস্থা জাগৃতির প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা এবং প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের প্রকাশক টুটুল ও তার দুই বন্ধুকে হত্যাচেষ্টার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
এই সমস্যা সমাধানে স্বাধীনতার পক্ষের সবাইকে এক কাতারে দাঁড়ানোর আহবানও জানান তিনি।
নিজের ফেসবুক পেজে শাহরিয়ার আলম লিখেন, খুনিদের খুঁজে বের করতেই হবে। স্বাধীনতার পক্ষের সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে।






