চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতার ঘোষণাপত্রের আলোকেই বাংলাদেশের সংবিধান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫২ পূর্বাহ্ণ ০২, আগস্ট ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মাত্র সাড়ে ৩ বছর পেয়েছিলো বাংলাদেশ। এই কম সময়ের শাসনামলেই প্রায় শূন্য অর্থনীতির দেশকে আত্মমর্যাদাসম্পন্ন জাতি হিসেবে প্রতিষ্ঠিত করে যান বঙ্গবন্ধু।

শোকের মাস আগস্টে বঙ্গবন্ধুর শাসনামল নিয়ে বিশেষ ধারাবাহিকের দ্বিতীয় পর্বে বাংলাদেশের সংবিধান প্রণয়ন নিয়ে রিপোর্ট।

মুক্তিযুদ্ধকালীন যেসব মৌলিক আইনের মাধ্যমে দেশ পরিচালিত হতো, দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ১১ জানুয়ারি সেসব আইনকেই একটি প্রজ্ঞাপনের মাধ্যমে অস্থায়ী সংবিধান হিসেবে গ্রহণ করা হয়। ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত মুজিবনগর সরকার ঘোষিত স্বাধীনতার ঘোষণাপত্রের আলোকেই হয় বাংলাদেশের সংবিধান। গণপরিষদ সদস্য ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ১১ এপ্রিল, ১৯৭২ সংবিধান প্রণয়নের জন্য ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। বঙ্গবন্ধু নির্দেশ দেন যত দ্রুত সম্ভব সংবিধানের খসড়া চূড়ান্ত করতে।

বাঙালির ইতিহাস-ঐতিহ্যকে সমুন্নত রেখে সংবিধানে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্র পরিচালনার মৌলিক চার মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়। সংবিধান লেখার পর এর ভাষারূপ পর্যালোচনার জন্য ডক্টর আনিসুজ্জামানকে আহ্বায়ক করে গঠিত হয় একটি কমিটি। ১১টি ভাগে ১৫৩ টি অনুচ্ছেদের মাধ্যমে কিভাবে বাংলাদেশ পরিচালিত হবে তার বিস্তারিত দিকনির্দেশনা লিখিত রয়েছে বাংলাদেশের সংবিধানে। ১৯৭২ সালের ৪ নভেম্বর সংসদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়।

পঁচাত্তরের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার পর সংবিধান থেকেও বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা হয়েছিলো। সেই ইতিহাস বিকৃতির সময় পেরিয়ে এখন সংবিধানেও সমুজ্জ্বল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শোকের মাস আগস্টসোনার বাংলা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্যারিসে ভয়াবহ দাবানল, ঘরবাড়ি খালি ও যান চলাচল বিঘ্ন

জুলাই ১৩, ২০২৬

‎হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের পাশে ৫৫ বিজিবি

জুলাই ১৩, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT