চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্বাধীনতার কবি‘র জন্মদিনে নানা আয়োজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৭
শিল্প সাহিত্য
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি শামসুর রাহমানের ৮৯ তম জন্মদিন আজ।

কবি শামসুর রাহমান একাধারে কবি, সাংবাদিক, প্রাবন্ধিক, উপন্যাসিক, কলামিস্ট , অনুবাদক ও গীতিকার। পঞ্চাশ দশক থেকে শুরু করে একাধারে কবি প্রায় ছয় দশকেরও বেশি সময়ব্যাপী বিরতিহীনভাবে সাহিত্য-সাংবাদিকতা ও সংস্কৃতিক্ষেত্রে কাজ করেন। তাকে বাংলা সাহিত্যে ‘স্বাধীনতার কবি’ হিসেবে আখ্যায়িত করা হয়।

কবির জন্মদিন স্মরণে বাংলা একাডেমিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, কবির কবিতা থেকে আবৃত্তি,নিবেদিত কবিতা পাঠ।

কবিতায় তিনি স্বাধীনতার মানসে ব্যাপক কাজ করেন। মৌলবাদ, ধর্মান্ধতাবিরোধী বিষয়েও প্রভূত স্বাক্ষর রাখেন। রয়েছে প্রেম, দ্রোহ ও বিশ্বজনীনতা। যা আজও সকল বয়সের মানুষকে উজ্জীবিত করে। বাঙালির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ নিয়ে লেখা কবির অসংখ্য কবিতা ব্যাপকভাবে যোদ্ধাসহ সর্বস্তরের মানুষকে উৎসাহিত করেছে। তিনি বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবিদের একজন ।

কবি শামসুর রাহমান ১৯২৯ সালের ২৩ অক্টোবর ঢাকার মাহুতটুলিতে নিজ বাড়িতে জন্মগ্রহণ করেন। তাদের পৈত্রিক ভিটা নরসিংদীর পাহাতলী গ্রামে। ২০০৬ সালের ১৭ আগস্ট ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঢাকা কলেজে অধ্যয়নকালে আঠার বছর বয়সে তিনি লেখা শুরু করেন। তার প্রথম কবিতা প্রকাশ পায় ‘সাপ্তাহিক সোনার বাংলা ’ পত্রিকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে স্নাতকোত্তর করার পর কবি ১৯৫৭ সালে ডেইলি মর্নিং সান পত্রিকায় সহযোগী সম্পাদক হিসেবে কর্ম ও পেশাগত জীবন শুরু করেন। পরে পাকিস্তান রেডিওতে দেড় বছর চাকুরী করেন। দেশ স্বাধীনের পর দৈনিক বাংলা পত্রিকায় যোগ দেন। এক পর্যায়ে এই পত্রিকার প্রধান সম্পাদকসহ সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক ছিলেন। পরবর্তীতে মূলধারা,অধূনা নামে দুটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন।

কবির প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ প্রকাশ পায় ১৯৬০ সালে। দ্বিতীয় কাব্যগ্রন্থ রুদ্র করোটিতে (১৯৬৩ ) এবং পরবর্তীতে বিধ্বস্থ নীলিমা (১৯৬৭), নিরালোকে দিব্যরত (১৯৬৮), নিজ বাসভূমে ( ১৯৭০), বন্দি শিবির থেকে (১৯৭২)সহ কবির প্রকাশিত কাব্যগ্রস্ত ৪৮টি, কাব্য সমগ্র ১০, উপন্যাস ৪, গল্প সমগ্র ২, কলাম ২, অনুবাদ কবিতা ৫, অনুবাদ নাটক ২টি, জীবনী ১, শিশুতোষ ১০সহ মোট ৯৮টি পুস্তক প্রকাশ পায়।

আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক, স্বাদীনতা দিবস পদক, ভারতের আনন্দ পুরস্কারসহ বেশকিছু পুরস্কার কবি লাভ করেন।

কবির জন্মদিন উপলক্ষে বাংলা একাডেমি সোমবার বিকেল চারটায় ‘শামসুর রাহমানের কবিতার দেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে। একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তারেক রেজা। আলোচনায় অংশ নেবেন অধ্যাপক বেগম আখতার কামাল ও ড. অনু হোসেন। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।

এ ছাড়াও শ্রাবন প্রকাশনীর সহযোগী সংগঠন বইনিউজ কবি শামসুর রাহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে সোমবার “কবিতায় শামসুর রাহমান’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে। এতে কবির কবিতা থেকে আবৃত্তি এবং বিভিন্ন কবি নিবেদিত কবিতা পাঠ করবেন। জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে বিকেল পাঁচটায় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কবি মুহম্মদ নূরুল হুদা।

 

ট্যাগ: কবি শামসুর রাহমানশামসুর রাহমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টিভি টকশোর ‘কথিত ব্যারিস্টার’ পারভেজকে আইন পেশা থেকে অপসারণ

পরবর্তী

যিনি শাড়ি পরেন, তিনি হকিও খেলেন

পরবর্তী
বাংলাদেশি নারীরা শাড়ি পরা অবস্থায় একত্রে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

যিনি শাড়ি পরেন, তিনি হকিও খেলেন

সুষমা স্বরাজের ছবি, তিনি সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশীরা আগে, সবার আগে বাংলাদেশ: সুষমা

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT