চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতার ইশতেহার পাঠের সেই দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ০৩, মার্চ ২০১৯
বাংলাদেশ
A A

১৯৭১-এ মার্চ মাসের শুরু থেকে সময় যত গড়াচ্ছিল, ততোই উত্তাল হয়ে উঠছিলো দেশ। বঙ্গবন্ধুর দেওয়া কর্মসূচি অনুযায়ী ৩ মার্চ পল্টনে অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের জনসভা। যেখান পাঠ করা হয় স্বাধীনতার ইশতেহার। জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও জাতীয় চার মূলনীতিও ঘোষণা করা হয় ওই জনসভা থেকে।

২ মার্চ ছিলো ঢাকায় হরতাল আর ৩রা মার্চ সারাদেশে হরতাল। সর্বাত্মকভাবে দেশের মানুষ হরতাল পালন করে। বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। চট্টগ্রামে সংঘর্ষ, অগ্নিকাণ্ড ও গুলিতে চার’শ মানুষ হতাহত হয়। পাকিস্তানের সামরিক জান্তা ইয়াহিয়া ১০ মার্চ জাতীয় পরিষদের দুই প্রধান নেতা বঙ্গবন্ধু ও ভুট্টোসহ ১২ নেতার বৈঠক আহ্বান করে।

৩ মার্চ আগে থেকেই নির্ধারিত ছিলো পল্টনের জনসভার কর্মসূচী। যেখানে বঙ্গবন্ধু সামরিক শাসকদের ব্যারাকে ফিরে যাওয়ার শর্ত দেন। ঘোষনা দেন অসহযোগ আন্দোলনের। সমাবেশে স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন সেসময়ের ছাত্র নেতা শাজাহান সিরাজ।

ইশতেহারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে যে বাংলাদেশের পতাকা ওড়ানো হয়েছিলো সেই পতাকাটিকে জাতীয় পতাকা, রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটিকে জাতীয় সঙ্গীত এবং বঙ্গবন্ধুকে বাংলাদেশের সর্বাধিনায়ক ঘোষণা করা হয়।

এদিন কারফিউ ভেঙ্গে ঢাকায় বিক্ষোভ করে হাজার হাজার মানুষ। পাকিস্তানি সামরিক বাহিনীর গুলিতে শহীদ হন ছাত্রনেতা ফারুক, ইকবালসহ অনেকে। সান্ধ্য আইন জারি করা হয় চট্টগ্রাম, সিলেট ও রংপুরে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বাধীনতার ইশতেহার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চোখ মেলছেন, সাড়াও দিচ্ছেন কাদের

পরবর্তী

কেন আলিয়ার দিকে বন্দুক তাক করতে চান ভূমি?

পরবর্তী

কেন আলিয়ার দিকে বন্দুক তাক করতে চান ভূমি?

দেশের প্রথম নারী উপাচার্যের পাঁচ বছর

সর্বশেষ

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT