চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বস্তি ফিরেছে পেঁয়াজ, আলু ও ডিমে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩০ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

মৌসুম শুরু হওয়ায় কিছুটা কমেছে পেঁয়াজ ও নতুন আলুর দাম। এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম ১০ থেকে ১৫ টাকা আর আলুর দাম ১০ টাকা কমেছে। এছাড়া ডিমের ডজনেও দাম কমেছে ১০ টাকা।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারসহ কয়েকটি বাজারে খোঁজ নিয়ে এই তথ্য জানা গেছে।

ব্যবসায়ীরা বলেছেন: পণ্যের সরবরাহ বেড়ে যাওয়ায় এখন দাম কমতে শুরু করেছে।

বাজারে এখন দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা। যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৬০ থেকে ৭০ টাকায়। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৩০ থেকে ৪০ টাকা।

এছাড়া বাজারে এখন মুড়িকাটা পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ৬০ টাকা।

কারওয়ান বাজারের পেঁয়াজ বিক্রেতা দুলাল হোসেন বলেন: গত কয়েক দিন ধরে ফরিদপুর অঞ্চলের নতুন মৌসুমের মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসছে। তাছাড়া বাজারে এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে নতুন পেঁয়াজ আসছে। নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমেছে। কয়েকদিনের মধ্যে আরো কমে যাবে পেঁয়াজের দাম।

পেঁয়াজের মত দাম কমেছে নতুন আলুরও। বাজারে এই পণ্যটির সরবরাহ বেড়েছে। ফলে গত এক সপ্তাহের ব্যবধানে দাম ১০ টাকা কমে নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। যা এতদিন বিক্রি হচ্ছিল ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে। তবে পুরাতন আলুর কেজি আগের মতোই বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়।

কারওয়ান বাজারের আলু ব্যপারি জাহাঙ্গির আলম বলেন, বাজারে আলুর সংকট থাকায় দাম বেশি ছিল। এখন নতুন আলু আসছে। প্রতিদিনই আলুর সরবরাহ বাড়ছে। আ কারণে দাম কমতির দিকে।

পেঁয়াজ ও আলুর মত দাম কমেছে ডিমেরও। সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা। গত সপ্তাহে ৯৫ টাকা ডজন বিক্রি হওয়া ডিম এখন পাওয়া যাচ্ছে ৮৫ টাকায়।

তবে আমদানি করা আদা ও রসুনের দাম বেড়েছে। গত এক সপ্তাহে চীনা রসুনের দাম কেজিতে ৭০ টাকা থেকে বেড়ে ৯০ টাকা হয়েছে। আর দেশি রসুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

চীনা আদার দাম এক সপ্তাহে ২০ টাকা বেড়ে হয়েছে ১৬০ টাকা। আর দেশি নতুন আদা প্রতিকেজি পাওয়া যাচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়।

সবজির বাজারে তেমন হেরফের দেখা যায়নি। মানভেদে শিমের কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকা। ২০ থেকে ২৫ টাকায় পাওয়া যাচ্ছে এক পিচ ফুলকপি বা বাঁধাকপি। মুলার কেজি পাওয়া যাচ্ছে ১০ থেকে ১৫ টাকায়। ৪০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বড় লাউ। এছাড়া শশা ও গাজরের কেজি ৪০ থেকে ৫০ টাকা, বেগুনের কেজি ৩০ থেকে ৪০ টাকা, করলার কেজি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর কাঁচা মরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়।

ট্যাগ: আলুডিমপেঁয়াজসবজি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বীর মুক্তিযোদ্ধারা জাতীয় সম্পদ’

পরবর্তী

কারাগারে ‘নবাব এলএল.বি’র নির্মাতা অনন্য মামুন

পরবর্তী

কারাগারে ‘নবাব এলএল.বি’র নির্মাতা অনন্য মামুন

জেএমবি’র ২ সদস্য গ্রেপ্তার

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT