চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্বস্তি’ নিয়ে ফেরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ন ১০, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

চিকিৎসা শেষে লন্ডন থেকে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বাংলাদেশ দলের তরুণ তারকার মাঠে ফিরতে খুব বেশি সময় লাগবে না বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। দুজন একসঙ্গেই যুক্তরাজ্য থেকে বৃহস্পতিবার দেশে ফেরেন।

কোমরের নির্দিষ্ট একটি জায়গায় ব্যথা। অনূর্ধ্ব-১৫ পর্যায় থেকেই যা বয়ে বেরিয়েছেন সাইফউদ্দিন। তারপরও চালিয়ে গেছেন ক্রিকেট। জাতীয় দলে আসার পর প্রায়ই ফিরে আসত পুরনো ব্যথা।

যে কারণে বহু ম্যাচ খেলা হয়নি টাইগার অলরাউন্ডারের। সিরিজের আগে দল থেকে ছিটকে পড়ার ঘটনা বহুবার। চোটের সঙ্গে সাইফউদ্দিনের লড়াই প্রায় একযুগের। প্রয়োজন হয় উন্নত চিকিৎসার।

ইংল্যান্ডে গিয়ে স্ক্যান করান সাইফউদ্দিন। লন্ডনের বিশেষজ্ঞ ডাক্তার অভয় দেন তাকে। বড় কোনো জটিলতা ছাড়াই সম্পন্ন হবে চিকিৎসা প্রক্রিয়া।

দেবাশীষ চৌধুরী জানান, স্ক্যান রিপোর্ট ভালো, ব্যাটিং শুরু করতে পারবে সাইফউদ্দিন। বোলিংয়ে ফিরতে কিছুটা সময় লাগবে।

ইংল্যান্ডে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ খেলতে হয়েছে ইনজেকশন নিয়ে, পেইনকিলার খেয়ে। সবশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপের মাঝপথে ছিটকে যান। মার্চে ঘরের মাঠে আফগানিস্তানের সঙ্গে রয়েছে টি-টুয়েন্টি সিরিজ। সাইফউদ্দিনের ফেরার মঞ্চ হতে পারে এটি।

Jui  Banner Campaign
ট্যাগ: ডা. দেবাশীষবিসিবিলিড স্পোর্টসসাইফউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT