চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বস্তির বিকেলে কিছুটা আক্ষেপ

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৫:২২ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

শুরুতে দুই সেশনে দুটি করে চার উইকেট। সেই স্বস্তি মিলিয়ে যেতে শুরু করে ব্রেন্ডন টেলর ও পিটার মুরের প্রতিরোধে। তৃতীয় সেশনে উইকেটের দেখা নেই দীর্ঘক্ষণ! মিরপুরের হতাশা ছড়ায় গ্যালারি থেকে প্রেসবক্স পর্যন্ত। সেটি অবশ্য দীর্ঘ হতে দেননি বাংলাদেশের বোলাররা। জিম্বাবুয়ের মিডল আর লেজ গুটিয়ে দিয়ে স্বস্তিতেই দিনশেষ করেছে স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ৫২২/৭(ইনিংস ঘোষণা)
জিম্বাবুয়ে: ৩০৪/৯ (চোট থাকায় ব্যাটিংয়ে নামেননি চাতারা) (তৃতীয় দিন শেষে)

পড়ন্ত বিকেলে দ্রুত চার উইকেট তুলে এনে বোলাররা দিয়েছেন স্বস্তিটা। প্রত্যাশিত ফলো-অনে ফেলা গেছে জিম্বাবুয়েকে। ফলো-অন থেকে ১৮ রান দূরে তারা। যদিও জিম্বাবুয়েকে ফলো-অন করাবে কিনা বাংলাদেশ, সেই সিদ্ধান্ত জানা যাবে চতুর্থদিন সকালে।

এমন দারুণ এক বিকেলে অবশ্য আক্ষেপ হয়ে থেকেছে ক্যাচ মিসে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া হওয়া। তাতে দলের মূল পেসার মোস্তাফিজ ও অভিষিক্ত খালেদের উইকেটহীন থাকা।

টেলর-মুরের ভয়ঙ্কর হয়ে ওঠা ১৩৯ রানের জুটি ভাঙার পর ঝটপট আরও তিন উইকেট তুলে স্বস্তি নিয়েই ড্রেসিংরুমে ফিরেছেন তাইজুল-মিরাজরা। ৫ উইকেটে ২৭০ থেকে জিম্বাবুয়ে থেমে যায় ৩০৪ রানে।

দারুণ ব্যাটিংয়ের পর বোলিং মনমত হচ্ছিল না বাংলাদেশের। প্রথম দুই সেশনে দুটি করে উইকেট নেয়া গেলেও তৃতীয় সেশনে অনেকটা সময় কাটাতে হয়েছে উইকেটের অপেক্ষায়। মিরপুরে আসা স্বাগতিক দর্শকদের দেখতে হয়েছে জিম্বাবুয়ের ঘুমপাড়ানি ব্যাটিং!

Reneta

টেলর-মুরের প্রতিরোধই জিম্বাবুয়ে তিনশ পাড়ি দেয়া ইনিংসের ভিত। মুর যখন উইকেটে আসেন জিম্বাবুয়ের তখন ১৩১ রানে নেই ৫ উইকেট। ৮৩ করে যখন আরিফুল হকের বলে এলবিডব্লিউ হন, সফরকারীদের রান ২৭০। এ ডানহাতি ১১৪ বলের ইনিংসে ১২টি চার ও একটি ছক্কা।

টেলর অবশ্য ভুল করেননি। তুলে নিয়েছেন ক্যারিয়ারের পঞ্চম টেস্ট শতক। ১১০ রান করে মেহেদী হাসান মিরাজের বলে ফেরেন সাজঘরে। ১৯৪ বলে ১০ চারে সাজান ইনিংসটি।

জিম্বাবুয়ে ইনিংসের উইকেট পড়েছে লম্বা বিরতি দিয়ে। ম্যাচের দ্বিতীয় দিন ইনিংসের ১৫তম ওভারে সাজঘরে ফেরেন হ্যামিল্টন মাসাকাদজা (১৪)। তৃতীয় দিন সকালে ইনিংসের ২৯তম ওভারে আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে নামা ডোনাল্ড ত্রিপানোর (৮) উইকেট হারায় সফরকারীরা। তৃতীয় উইকেট পড়ে ৪২তম ওভারে গিয়ে।

দলের রান যখন তিন অঙ্কের কাছে, তখন উইকেটে জমে যাওয়া ব্রায়ান চারিকে সাজঘরে পাঠান মিরাজ। ১২৮ বলে ৫৩ রানের দারুণ এক ইনিংস খেলেন এ ডানহাতি ব্যাটসম্যান।

চা-বিরতির আগেই চার উইকেট নেয়া তাইজুলের অপেক্ষা দীর্ঘ হয় পঞ্চম শিকারের জন্য। চাকাভাবে সাজঘরে ফিরিয়ে করেন টানা তিন ইনিংসে পাঁচ উইকেট প্রাপ্তির উদযাপন। আর ওখানেই থামে জিম্বাবুয়ের ইনিংস। বাংলাদেশ এগিয়ে থাকল ২১৮ রানে। মিরাজ তিনটি ও আরিফুল নেন একটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টেলরতাইজুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT