চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বল্প ব্যবধানে আফগানদের হারিয়ে সেমির আশা ইংল্যান্ডের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১১ পূর্বাহ্ণ ২৩, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

গত ম্যাচেই সাইথ আফ্রিকার স্টেইন-রাবাদাদের হেলায় উড়িয়ে ২৩০ রানের জয়ের লক্ষ্যে পৌছে গিয়েছিলো যেই দলটি তাদের ১৪২ রানেই আটকে ফেলার সাফল্য ধরে রাখতে পারলেন না আফগান ব্যাটসম্যানরা। ১৫ রানের পরাজয়ের ম্যাচে আফগানদের প্রাপ্তি শফিকুল্লাহ শফিকের দৃষ্টিনন্দন আগ্রাসি এক ইনিংস। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে আফগানরা।

তবে একতরফা ম্যাচকে ভালোই জমিয়ে তুলেছিলেন ১৬ তম ওভারের পঞ্চম বলে ব্যাট করতে নামা শফিক। চারটি চার ও দুই ছয়ে ২০ বলে ৩৫ রানের অসাধারণ এক ইনিংস খেলেন তিনি। তার ব্যাটে জয়কেও অধরা মনে হচ্ছিল না। কিন্তু আরও আগে না নামার আক্ষেপটাই সঙ্গি থাকলো তার এবং দলের। 

শফিকের পর সামিউল্লাহ শেনওয়ারি দ্বিতীয় সর্বোচ্চ ২২ রানের ইনিংস খেলেন আর পরেরটি উদ্বোধন করতে নামা নুর আলি জাদরানের ১৭। পেসার ডেভিড উইলি দুইটি এবং লেগস্পিনার আদিল রশিদ দু্ইটি করে উইকেট নেন। এছাড়াও একটি করে উইকেট লাভ করেন ক্রিস জর্দান, মইন আলি এবং বেন স্টোকস। 

Banglabid

প্রথম সারির ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে সাত নম্বরে ব্যাট করতে নামা মইন আলীর অপরাজিত ৪১ রানের সুবাদে আফগানিস্তানকে ১৪৩ রানের জয়ের লক্ষ্য দেয় ইংল্যান্ড। আমির হামজা এবং শাপুর জারদান ছাড়া আফগানদের অপর ৩ বোলারেরই ইকোনমি রেট ছিলো ছয়ের কম। কৃপণ বোলারদের মধ্যে মোহাম্মদ নবী এবং রশিদ খান দুইটি করে উইকেট লাভ করেন।

টসে জিতে ব্যাট করাতে নামা ইংল্যান্ড ৪২ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে। এর মধ্যে ৪২ রানের মধ্যেই তিন উইকেটের পতন হয়। চারজন ব্যাটসম্যানই আউট হন দুইয়ের অঙ্কে পৌছার আগে। মইন ছাড়াও জেমস ভিন্সের ২২, ডেভিড উইলের ২০ রানের ছোট ইনিংসের সৌজন্যে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে ইংল্যান্ড। 

আমির হামজা এবং সামিউল্লাহ শেনওয়ারি ১ টি করে উইকেট লাভ করেন।

Reneta

সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের কাছে হেরে আসর থেকে আফগানদের বিদায় নিশ্চিত। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম ম্যাচে হারের পরও দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে স্বপ্নের মতো এক জয় এবং আজকের জয়ের ফলে টিকে রইলো ইংল্যান্ড।  

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টোয়েন্টি বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT