চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বরুপে ফিরছেন তাসকিন

রাহুল রায়রাহুল রায়
২:৩৫ পূর্বাহ্ণ ১২, নভেম্বর ২০১৫
মতামত
A A

প্রায় ২ বছর আগে মিডিয়া কাপ ফুটবল খেলতে গিয়ে হাটুর লিগামেন্টে সিরিয়াস চোট পাওয়ার পর থেকেই লালমাটিয়ার জাকির হোসেন রোডের এক জিমে ‘ওয়েট ট্রেনিং’ করে আসছি। সময় পেলেই একটু ঘাম ঝরাই।

ওই জিমের ট্রেইনার তৌহিদ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের খালাতো ভাই। তাসকিনে বাসাও জিমের পাশেই। তিনিও মাঝে মাঝেই আসতেন জিমে, কখনো একটু ওয়েট ট্রেনিং করতে কখনো বা জিমের সামনের মাঠে মজা করে পাড়ার ছেলেদের সঙ্গে ক্রিকেট অথবা ফুটবল খেলতে। তার উপস্থিতি পাড়ার ছোট্ট মাঠটিও পেয়েছে নতুন প্রাণের সঞ্চার।

জিম্বাবুয়েকে দ্বিতীয়বার আর নিজেদের একাদশ হোয়াইটওয়াশ যখন প্রায় নিশ্চিত টাইগারদের, তখন জিমে ঢুকলেন তাসকিন।

এসেই নিবিষ্ট মনে ‘ওয়েট ট্রেইনিং’ শুরু করলেন। জিমে আসার পর থেকেই ‘ভাই কবে মাঠে ফিরবেন?’, ‘তোমারে কবে মাঠে দেখুম’.. নানা প্রশ্নের সম্মুখীন তাসকিন। ‘খুব শীঘ্রই মাঠে ফিরবো’ ভক্তদেরও আশ্বস্ত করেন তাসকিন।

জিমে অনুশীলনের এক ফাঁকে তাসকিন জানালেন জাতীয় দলে তার ফেরার আগ্রহ আর সংগ্রামের কথা। দলের বর্তমান পারফর্মেন্সও দারুণ খুশী তিনি। তবে এমন জয়ে দলে না থাকতে পারার কষ্টও পোড়াচ্ছে তাকে।

তাসকিন জানালেন, ‘ইনজুরি যে কোন প্লেয়ারের জন্যই অভিশাপ। তবে এটাকে স্পোর্টিংলিই নিতে হবে। ইনজুরিরও খেলার একটি অংশ। সতীর্থরা যখন বিজয়োল্লাস করছে আমি তখন নিজেকে ফিরে পাওয়ার লড়াই করছি। তাদের বিজয়ে আমিও অনেক খুশি, তবে এর পরেরবার মাঠে থেকেই সেলিব্রেট করবো ইনশাল্লাহ।’

Reneta

মিরপুরে গিয়ে অনুশীলন করলেও কয়েকদিন বাড়ির পাশেই জিম করছেন। একেতো ট্রাফিক তার উপর দেখা হলেই ভক্তদের জানতে চাওয়া কবে মাঠে ফিরছেন? এমন প্রশ্ন কষ্টটা অনেক বাড়িয়ে দেয়, তাই নিজের মতো করেই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন দেশের এই পেস সেনসেশন।

বিশ্বকাপে যে নতুন বাংলাদেশ ছিলো সেই দলের পেস আক্রমনের অন্যতম কান্ডারি তাসকিন। অভিজ্ঞ মাশরাফি, রুবেলদের সঙ্গে তরুণ তাসকিনের নিখুঁত নিশানাযুক্ত পেস, দিয়েছে নতুন মাত্রা। পরের সিরিজ গুলোতেও নিজের মতোই উজ্জল ছিল তাসকিন ।

ইনজুরির কারনে সাউথ আফ্রিকা সিরিজ মিস করার পর ভারতের এ দলের সঙ্গে সিরিজে ফিরলেও ইনজুরিতে আবারও ছিটকে পড়েন তাসকিন।

তাসকিন জানালেন, ‘অস্ট্রেলিয়ার চিকিৎসক বলেছেন সার্জারি লাগবে না, তবে ওয়েট ট্রেনিংটা চালিয়ে যেতে হবে। হাটুর ইনজুরির চেয়েও পাঁজরের নিচের পেশির টান বেশি ভোগাচ্ছে।’

তবে ভক্তদের সুখবর দিয়ে তাসকিন জানালেন তিনি এখন প্রায় পুরোপুরি ফিট। বিপিএলে চিটাগাং ভাইকিংসের হয়েই পুরো দমে ফিরবেন তিনি। আর দেশের হয়েও পরের সিরিজগুলোও মিস করতে চান না তাসকিন।

মেয়ে ভক্তরা তাসকিনকে কেনো এতো পছন্দ করে, এ রহস্য জানতে চাওয়াতে লাজুক হাসিতে বিনয়ী তাসকিন বললো, ‘সবার কাছে দোয়া চাই, ক্রিকেট ছাড়া কিছুই ভাবতে পারিনা। মাঠে ফিরলেই আমি সুখি হবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাসকিন আহমেদবিপিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শাহ সিমেন্ট-ইমা’ মিডিয়া কাপে চ্যানেল আইয়ের দুই জয়

জুলাই ৩, ২০২৬

শেষ ষোলোর টিকিট খুঁজতে আর্জেন্টিনার এই একাদশ?

জুলাই ৩, ২০২৬

ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

জুলাই ৩, ২০২৬

৬ ঘণ্টার ব্যবধানে দুই সহোদরের মৃত্যু

জুলাই ৩, ২০২৬

‘চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ পেলেন যারা

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT