অর্থনীতি

স্বরাষ্ট্রে বরাদ্দ ২৪ হাজার ৭৭৪ কোটি টাকা

বাজেট

নতুন অর্থবছরের (২০১৮-১৯)  প্রস্তাবিত বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ২৪ হাজার ৭৭৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

জাতীয় সংসদে বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেট বক্তৃতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য এ বরাদ্দের প্রস্তাব করেন।

এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জন্য ২১ হাজার ৪২৪ কোটি ৩৫ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়।

২০১৭-১৮ অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ১৯ হাজার ৩৯৬কোটি ৯৯ লাখ এক হাজার টাকা বাজেট বরাদ্দ ছিল।

এছাড়াও সুরক্ষা সেবা বিভাগের জন্য তিন হাজার ৩৫০ কোটি ৬৫ লাখ ৬৬ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

২০১৭-১৮ অর্থ বছরে এই বিভাগে দুই হাজার ৮৪৬ কোটি ১৮ লাখ ৪৮ হাজার টাকা বরাদ্দ ছিল।

বিষয়:২০১৮-১৯ অর্থ বছরের বাজেট বাজেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…